সুবারকের বাড়ি। রাতে তিনি তাঁর বাড়ির ছাদে উঠে এমনভাবে তাহাজ্জুদে ডুবে থাকতেন যে, দূর থেকে মনে হতো একটি স্থির কাঠের টুকরা । তিনি কোনোরূপ নড়াচড়া করতেন না। আমার স্বামী ঘুম থেকে উঠলেই এ দৃশ্য দেখতে পেতেন। তখন তিনি আক্ষেপ করে বলতেন, আহ, আল্লাহ তাকে সুযোগ দান করেছেন। তিনি রাতভর কত সুন্দর ইবাদত করছেন। মনে ঈর্ষা জাগে, আল্লাহ যদি আমাকে আমার পেশা থেকে পরিক্রাণ দিয়ে এমন সুযোগ সৃষ্টি করে দিতেন, তাহলে আমিও তার মতো রাতভর তাহাজ্জুদ পড়তাম ৷ আমি আমার স্বামীকে সব সময় এভাবে আক্ষেপ করতে দেখতাম। ঘিতীয় আরেকটি বিষয়, লক্ষ্য করেছি, আমার স্বামী লোহার কাজ করতো। এরই মধ্যে যখনই আজানের ধ্বনি কানে আসতো, তখন তিনি উচু করা হাতুড়িটা দ্বারা আরেকবার লোহাতে আঘাত করা পছন্দ করতেন না। বরং হাতুড়িটি উপর থেকে পেছনের দিকে ফেলে দিয়ে বলতেন, কানে আযানের ধ্বনি আসার পর হাতুড়ি চালানো আমার জন্য বৈধ নয়। একথা বলে সোজা মসজিদে রওয়ানা হয়ে যেতেন। পুত্র বুযুর্গ এ বৃত্াত্ত শুনে সঙ্গে-সঙ্গে বলে উঠলেন, এ কারণেই আল্লাহ তাকে এত সুমহান মর্যাদার অধিকারী করেছেন। দেখুন, একজন কামার হালাল জীবিকা অন্বেষণে তার কোনো অবহেলা নেই। কিন্ত আযানের শব্দ কানে আসার সাথে-সাথে হাতুড়ি ফেলে মসজিদে চলে যাচ্ছে। জীবিকার উপর নামাযকে প্রাধান্য দিচ্ছে। এটাই ইসলামের মূলনীতি । একটি সারগর্ভ দু'আ এ কারণেই রাসূলুল্লাহ (সা.) এ দু'আ করতেন- _ 02৪9 ভড এ ৩৭০ প্রুডে এ) রক পু এ এ ০80 (০৭৭ : ০২-৩৭।০৪) ৬০1১৮ পাও 5৭৯৮) *হে আল্লাহ! দুনিয়াটা আমার চিন্তার প্রধানকেন্দ্র, আমার জ্ঞানের মূল উৎস ও আমার আকর্ষণের মূল লক্ষ্যবিন্দু বানিও না।' এর মর্ম হলো, আমার চিন্তা-চেতনায় যেন দুনিয়া জেঁকে না বসে। অর্থ- বৈভবই যেন আমার জ্ঞান ও মেধাচর্চার মূল ক্ষেত্রস্থল না হয় এবং পার্থিব লোভ- লাভ যেন আমার মূল কামনা-বাসনা না হয়। ড////511401911/5.501
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।