হি রানারিরারালারানরন ইসলাহী খুতুবাত, ..... __ ১৩৭ নামায পড়ার কথা বলা হলে চট করে উত্তর দিয়ে দেয়, আমি যে কাজ করছি, সেটাও তো ছীনেরই অংশ । মূলত এটা তাদের মূর্খতা ৷ কেননা, রাসূলুল্লাহ (সা.) পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জীবিকা উপার্জন দ্বীনের প্রথম পর্যায়ের পর একটি ফরয। সুতরাং প্রথম পর্যায়ের ফরযের সাথে জীবিকা উপার্জনের সংঘাত হলে প্রাধান্য দিতে হবে প্রথম পর্যায়ের ফরবকেই। এক কামারের গল্প গল্পটি শুনেছি আব্বাজান মুফতী শফী (রহ.) থেকে। পৃথিবীখ্যাত ইমাম হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.)-এর গল্প। তিনি ছিলেন একাধারে ফকীহ, মুহাদ্দিস ও সুফি। বড় মাপের আলেম হিসাবে তিনি সমকালীন আলেমদের চোখে খুব শ্রদ্ধাযোগ্য হিসাবে বিবেচিত হতেন । তিনি যখন ইন্তেকাল করলেন, তখন ওই যুগের এক বুযুর্গ তাকে স্বপ্র দেখলেন। জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? আবদুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, আল্লাহ আমাকে সীমাহীন দয়া করেছেন। তবে কথা হলো, আমার বাড়ির সামনে ছিলে! এক কামারের বাড়ি। তাকে আল্লাহ তা'আলা আমার চাইতে উঁচু মাকাম দান করেছেন। ঘুম ভাঙ্গার পর ওই বুযুর্গ ভাবলেন, আবদুল্লাহ্ ইবনে মুবারকের চাইতে অধিক মর্যাদাবান য়ে কামার, 'তার সম্পর্কে একটু জানা দরকার। সে এমন কী আয়ল করতো, যার'কারণে সে আব্দুল্লাহ ইবনে মুবারককেও ছাড়িয়ে গেছে। অবশেষে তিনি আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গেলেন। খোজখবর নিলেন। জানতে পারলেন, বাস্তবেই তার বাড়ির সামনে এক কামার বাস করতো । সেও মারা গিয়েছে। বুযুর্গ কামারের ঘরে পৌছলেন এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী দুনিয়াতে কী কাজ করতো? স্ত্রী উত্তর দিলো, আমার স্বামী তো ছিলো একজন সাধারণ কামার । সারাদিন লোহা পেটানোই ছিলো তার কাজ। ও বুযুর্ণ বললেন, না, তোমার স্বামী নিশ্চয় বিশেষ কোনো আমল করতো । যে কারণে আমি স্বপ্নে দেখেছি তার মর্যাদা এখন আবদুল্লাহ ইবনে মুবারককেও ছাড়িয়ে গিয়েছে। স্ত্রী বললো, আমার জানামতে তো আমার স্বামী সারাদিন লোহা পেটাতেন। তবে হ্যা, একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের বাড়ির সামনেই আবদুল্লাহ ইবনে 08114 0191185.001
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।