Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

কারণে তিনি কখনও কারো খেলাফত কাটেন নি। কিন্তু হালাল-হারামের চিন্তা না করার কারণে খেলাফত কেটে দিয়েছেন। কারণ, যার মধ্যে হালাল-হারামের ভেদাভেদ নেই, সে তো সত্যিকারের মানুষই নয়। এজন্যই তো আল্লাহর রাসূল (সা.) বলেছেন- - ০১। 2০৫ ২০: 19০ ঘি “হালাল অশ্বেষণ করা ফরযসমূহের পর একটি ফরজ।" হারাম হালালকে নষ্ট করে দেয় বুযুর্গানে ছ্বীন বলেছেন, হালালের সাথে হারামের সংমিশ্রণ ঘটলে হালালটা নষ্ট হয়ে যায়। অর্থাং- তখন হালালের বরকত চলে যায়। এজন্য প্রত্যেক নিজস্ব অবস্থান থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ তা'আলা আমাদের প্রত্যেকের মাঝে এ ফিক্র দান করুন৷ আমীন। রিিক অন্বেষণ জীবনের লক্ষ্য নয় অন্বেষণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে, অনুরূপভাবে হালাল রিধিক অন্বেষণের স্তরও উল্লেখ করা হয়েছে। আজকের বিশ্বে মানুষ অর্থ উপার্জন করাকে নিজের মুল লক্ষ্য হিসাবে বানিয়ে নিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবন অর্থের নেশায় কেটে যায়। সকলের একটাই ভাবনা- উপার্জনের অংক কিভাবে বাড়াবো । কিভাবে জীবনযাত্রার মান আরো প্রাচুর্যময় করবো। অর্থাৎ আমাদের জীবনের প্রধান লক্ষ্যই যেন অর্থ উপার্জন। অথচ রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে জীবিকা উপার্জনের গুরুত্ব কতটুকু, সেটা নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, জীবিকা উপার্জন মানুষের প্রয়োজন মাত্র; মূল লক্ষ্য নয়। এ প্রয়োজনের খাতিরে তিনি জীবিকা উপার্জনের অনুমতির পাশাপাশি আমাদেরকে উৎসাহিতও করেছেন। তবে সাথে-সাথে এও স্পষ্ট করে দিয়েছেন, মানবজীবনের মুল লক্ষ্য ইবাদত-বন্দেগী; জীবিকা উপার্জন নয়। সুতরাং কোথাও যদি জীবিকা উপার্জন এবং ফরয পালনের মাঝে সংঘাত দেখা দেয়, তাহলে ফরযকেই প্রাধান্য দিতে হবে। অনেকে এক্ষেত্রে চরম ভুল করে বসে। তারা হালাল-জীবিকা উপার্জন দ্বীনের অংশ মনে করে এর পেছনে এমনডাবে ছুটেছে যে, নামায-রোযাকে পর্যস্ত দূরে ঠেলে দিয়েছে। এদেরকে ড//./51140101135.00এ

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।