এখানে মানুষ তৈরি হয় হযরত থানবী রেহ.) বলতেন, আজকাল মানুষ যিকর ও শোগল শেখার জন্য খানকায় যায়। এগুলো শেখার জন্য খানকার অভাব নেই। আমি বলি, যিকর ও শোগল শিখতে হলে ওসব খানকায় চলে যাও। আমার এখানে মানুষকে মানুষ বানানোর চেষ্টা করা হয়। জীবন পরিচালনার শরীয়তকর্তৃক আরোপিত বিধি-বিধান অনুশীলন করানোর কোশেশ করা হয়। এ কারণে দেখা যেতো, কোনো দাড়িওয়ালা ব্যক্তি সামানপত্র ওজন করার জন্য নির্দিষ্ট কাউন্টারে গেলে তখন কর্তব্যরত ব্যক্তি বুঝে ফেলতো এ লোকটা নিশ্চয় থানবী (রহ.)-এর সাথে সম্পর্ক রাখে। তাই অনেক সময় তারা নিজেরাই জিজ্ঞেস করতো, আপনি কি থানাভবন থেকে এসেছেন? কিংবা আপনি কি থানাভবন যাচ্ছেন? থানবী (রহ.)-এর এক খলীফার ঘটনা একবার থানবী (রহ.) এক খলীফা নিজের ছেলেকে নিয়ে উপস্থিত হলেন থানবী (রহ.)-এর দরবারে । থানবী (রহ.) জিজ্ঞেস করলেন, কোথা হতে এসেছেন? খলীফা উত্তর দিলেন, অমুক স্থান থেকে । হযরত জিজ্ঞেস করলেন, ট্রেনে এসেছেন? উত্তর দিলেন, হ্যা, দ্রেনে এসেছি। হযরত পুনরায় জিজ্ঞেস করলেন, আপনার ছেলের ফুল টিকেট করেছেন, না হাফ টিকেট করেছেন? লক্ষ্য করুন, থানবী (রহ.)-এর খানকায় মুরিদকে তার ছেলের টিকেট সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। কোনো-কোনো খানকায় তো এ জাতীয় প্রশ্নের কল্পনাও করা যায় না। সেখানে প্রশ্ন করা হয়, তাহাজ্জুদ-ইশরাক পড়া হয় কিনা? অথচ এখানে জিজ্ঞেস করা হচ্ছে, ছেলের টিকেট ফুল না হাফ কাটা হয়েছে? খলীফা উত্তর দিলেন, হাফ টিকেট করা হয়েছে। হযরত জিজ্ঞেস করলেন, ছেলের বয়স কত? উত্তর দিলেন, ছেলের বয়স তো তের বছর । কিন্তু দেখতে মনে হয় বার বছর, তাই হাফ টিকেট কেটেছি। একথা শুনে থানবী (েহ.) খুব ব্যথিত হলেন। এমনকি উক্ত খলীফার খেলাফত পর্যন্ত কেটে দিলেন। আরো বললেন, তোমাকে খেলাফত দেয়া আমার ভুল হয়েছে। তুমি এর উপযুক্ত ছিলে না। কারণ, তোমার মধ্যে হালাল-হারামের ডেদাডেদ নেই। যার হারাম থেকে বাচার চিস্তা নেই, সে আমার খলীফা হওয়ার যোগ্য নয়। থানবী (রহ.)-কে যদি কেউ বলতো, হযরত! ওজিফা স্ুটে গেছে; ঠিক মতো আদায় করতে পারিনি। তখন হযরত বলতেন, তাওবা কর, তারপর পুনরায় শুরু কর। ভবিষ্যতে যথাযথভাবে পালনের প্রতিজ্ঞা কর। ওজিফা ছোটার 08114 019115.001
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।