Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

হালালের ভেতর হারাম ঢুকে গেলো 'সুতরাং ট্রেন হোক কিংবা বিমান হোক নির্ধারিত সামানপত্রের চাইতে বেশি সামানা বহন করার কারণে যে পয়সা বেঁচে যাবে, তা হারাম হিসাবেই বিবেচিত হবে। আমাদের অলক্ষ্যে এভাবেই হালালের ভেতর হারাম ঢুকে যাচ্ছে। ফলে আমাদের জীবনযাত্রা বরকত থেকে বঞ্চিত হয়ে পড়ছে। এ কারণেই আমরা অশান্তি ও অস্থিরতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি। প্রত্যেকেই কীদছে। লাখপতিও কাদছে, কোটিপতিও কীাদছে। প্রত্যেকের চোখে-মুখে শুধু অশান্তির ছাপ। সকলেই বলে, যা উপার্জন করি, তাতে প্রয়োজন মিটেনা। এটা মূলত বরকতশূন্যতার কারণেই হচ্ছে। এর উৎস হলো, হালাল-হারামের সংমিশ্রণ । আমরা সুনির্দিষ্ট কিছু উপার্জনকে হারাম মনে করে তা থেকে বেঁচে থাকার চেষ্টা হয়ত করি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের হালাল উপার্জনের ভেতর হারামটাও ঢুকে যাচ্ছে-এ দিকে আমাদের অনেকেরই খেয়াল নেই। টেলিফোন ও বিদ্যুৎ বিলে চুরি টেলিফোন অফিসের কর্মকর্তাদের সাথে সম্পর্ক গড়ে দেশে-বিদেশে কল করে বিল না দেয়া সরকারী অর্থ চুরি করার শামিল । এ চুরির কারণে যে পয়সা বেঁচে যাচ্ছে, সেটা সম্পূর্ণ হারাম। এ হারাম অর্থ রীতিমত আমাদের হালাল উপার্জনের সাথে মিশে যাচ্ছে। অনুরূপভাবে মিটার ছাড়া বিদ্যুৎ ব্যবহার করা কিংবা বিকল্প মিটার লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করাও জাতীয় সম্পদ চুরির শামিল, যা সম্পূর্ণ হারাম। এভাবে কত পথ দিয়ে হারাম এসে আমাদের হালালকে হারাম করে দিচ্ছে, তার বিবরণ দেয়াও মুশকিল । যার ফলে কতভাবে যে আমরা বরকতশুন্যতার আযাবে ভুগছি-তার হিসাব দেয়াও কঠিন। হালাল-হারামের চিন্তা এজন্য প্রত্যেকেরই উচিত প্রতিটি কাজ করার সময় হালাল-হারাম ভেবে দেখা । কেউ যদি এভাবে চিন্তা করে হারাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে, বিশ্বাস করুন, সে যদি জীবনে কোনো নফল না পড়ে, তাসবীহ-তাহলীল আদায় না করে শুধু হারামমুক্ত জীবনযাত্রার কারণে সে মরণের পর সোজা জান্নাতে চলে যেতে পারবে-ইনশাআল্লাহ। পক্ষান্তরে যদি এমন হয় যে হালাল-হারামের ভেদাভেদ নেই, তবে তাহাজ্জুদ তার বাদ পড়ে না। ইশরাক-আওয়াবীনও পড়ে, যিক্র-আযৃকারও করে। মনে রাখবেন, তার এসব ইবাদত-বন্দেগী তাকে হারামের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। 08114 0191185.001

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।