হযরত থানবী (রহ.)-এর একটি সফর হযরত থানবী (রহ.)-এর সঙ্গে যারা সম্পর্ক রাখতেন, তারা ট্রেনের সফরের সময় নিজেদের মালপত্র অবশ্যই ওজন করাতেন। একজন যাত্রীর জন্য নির্দিষ্ট পরিমাণের মালপত্র নেয়ার অনুমতি আছে। এর অতিরিক্ত হলে ওজন করিয়ে তার ভাড়া পরিশোধ করতে হয় । তারা সেই ভাড়াটা পরিশোধ করাতেন, তারপর ট্রেনে উঠতেন। এক্ষেত্রে তাদের এ সতর্কতা ছিলো সর্বজন প্রসিদ্ধ । একবারের ঘটনা । থানবী (রহ.) কোথাও যাচ্ছিলেন। রেল স্টেশনে গিয়ে তিনি সোজা চলে গেলেন মালপত্র ওজন করার কাউন্টারে । ঘটনাক্রমে সেখানের কর্মরত ব্যক্তি থানবী (রহ.)-কে চিনতো। তাই সে থানবী রেহ.)-কে দেখেই আদবের সঙ্গে বললো, হযরত এখানে কেন এসেছেন? হযরত উত্তর দিলেন, মালপত্র ওজন করাতে এসেছি, যেন এর ভাড়া দিতে পারি। লোকটি বলল, আপনাকে ভাবতে, হবেনা । আপনি নিশ্চিন্তে সফর করুন। আমি আপনার সঙ্গে আছি। আমি এ ট্রেনের গার্ড। কেউ আপনাকে সামানপত্রের কথা জিজ্ঞেসও করবেনা । থানবী (রহ.) তাকে বললেন, আমার সাথে আপনি কোন পর্যস্ত যাবেন? সে বললো, অমুক স্টেশন পর্যন্ত যাবো । থানবী (রহ.) বললেন, তারপর কী হবে? সে উত্তর দিলো, আমি পরবর্তী গার্ডকে বলে দেবো। সে আপনার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে । থানবী (রহ.) পুনরায় প্রশ্ন করলেন, ওই গার্ড কতদূর যাবে? সে উত্তর দিলো, আপনি যে স্টেশন পর্যস্ত যাবেন গার্ডও সেই স্টেশন পর্যন্ত যাবে। সুতরাং আপনাকে এ নিয়ে ভাবতে হবেনা। হযরত থানবী (রহ.) বললেন, আমাকে আরো বহু দূর যেতে হবে। লোকটি বললো, তারপর আর কোথায় যাবেন? থানবী '(রেহ.) বললেন, সেই স্টেশন থেকে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। তার সামনে গিয়ে তো আমাকে জবাবদিহি করতে হবে । বলুন, সেখানে কি কোনো গার্ড যাবে? তারপর থানবী (রহ.) বললেন, দেখুন, আপনারা এ ট্রেনের মালিক নন। তাই এর উপর কর্তৃত্ চালাবার অধিকার আপনাদের নেই। বিনা ভাড়ায় যাত্রী বা মাল বহন করার অধিকার ট্রেন কর্তৃপক্ষ আপনাদেরকে দেয়নি। কাজেই পরিচয়ের সুবাদে আপনি আমার হয়ত কয়েকটা টাকা বাচিয়ে দিলেন, কিন্তু এ টাকা কয়টি তো আমার জন্য হারাম হয়ে যাবে । আখেরাতে এ হারাম সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। তখন তো আর সেখানে আপনি আমার পক্ষ হয়ে জবাব দেবেন না। ৭ হযরতের এ কথাগুলো শুনে গার্ডও বিষয়টি বুঝতে পারলো । তারপর তিনি মালপত্র ওজন করে ভাড়া আদায় করলেন এবং ট্রেনে উঠে পড়লেন। ৬//1./5110101135.00এ
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।