বেতনের এ অংশ হারাম হয়ে গেলো এমন কিছু হারাম অর্থ আছে, যা সকলেই জানে। যেমন সুদ-ঘুষ হারাম-এটা কারো অজানা নয়। কিন্তু কিছু উপার্জিত অর্থ আছে, যেগুলোর বিধান আমরা সবাই জানি না। যেমন- এক ব্যক্তি শরীয়ত-সমর্থিত পথে কোথাও চাকরি করছে। তবে চাকরি নেয়ার সময় যতটুকু সময় চাকরিতে ব্যয় করার কথা ছিলো, চাকুরি করার সময় সে ততটুকু সময় ব্যয় করেনা। যেমন-কথা ছিলো সে আট ঘণ্টা করে ডিউটি করবে । কিন্তু সে করে সাত ঘল্টা। এক ঘন্টা ফাকি দেয়। এখন এ ব্যক্তি মাস শেষে যে বেতন নেবে তার বেতনের আটভাগের এক ভাগ হারাম বলে গণ্য হবে। অথচ এ বিধানটা আমাদের অনেকের জানা নেই। আমরা এভাবে চিন্তাও করিনা । অথচ এভাবেই হারামটা আমাদের হালাল উপার্জনের ভেতরে অনুপ্রবেশ করছে। থানাভবন মাদরাসার শিক্ষকদের বেতন কম নেয়া হাকীমুল উম্মত হযরত থানবী (রহ.) এর খানকাতে একটি মাদরাসা ছিলো । সেখানে প্রত্যেক শিক্ষকের কাছে একটি ডায়েরী থাকতো । যেমন-এক শিক্ষকের দায়িত্ব ছিলো, তিনি সবক পড়াবেন ছয় ঘন্টা । কিন্তু এর মধ্যে কোনো মেহমান এলো। ফলে মেহমানের পেছনে তাকে কিছু সময় ব্যয় করতে হলো। তখন তিনি ওই সময়টুকু নিজ ডায়েরিতে নোট করে রাখতেন। মাস শেষে তিনি মাদরাসা-অফিসে দরখাস্ত দিয়ে জানাতেন, আমি এতটুকু সময় মেহমানের পেছনে ব্যয় করেছি। সুতরাং এর বেতন যেন কেটে রাখা হয়। এভাবে প্রত্যেক শিক্ষক ও কর্মচারী দরখাস্ত দিয়ে বেতন কাটাতেন। শুধু মেহমানই নয়, বরং নিজের ব্যক্তিগত কাজে সময় ব্যয় হলে সেটাও ভায়েরীতে নোট করে রেখে বেতন কর্তন করাতেন। এভাবেই তারা হালালের মাঝে হারামের অনুপ্রবেশ ঘটানো থেকে বেঁচে থাকতেন। অথচ বর্তমানে আমরা এসবের প্রতি জ্ক্ষেপই করিনা । ট্রেনে সফরকালে পয়সা বাচানো অনুরূপভাবে ট্রেনে সফরকালে এক ব্যক্তি যে ক্লাসের টিকেট কেটেছে, যদি সে এর উপরের ক্লাসে গিয়ে বসে পড়ে, তাহলে ভাড়ার যে ব্যবধানটা রয়েছে সে টাকাটা তার জন্য হারাম হয়ে যায়। এভাবে তার হালাল উপার্জনের সঙ্গে হানামটাও হারে রায় লারাতানাডের মালে হালাল হানানের ডা অভিযান অহরহ গেলা হচেছ। ৬///./51-1490118.001এ
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।