কোনো পথ খুঁজে বের করতে হবে। বৈধ পথ পাওয়ার পর সঙ্গে-সঙ্গে চাকরিটা ছেড়ে দিতে হবে। তবে বৈধ উপার্জনের পথ এমনভাবে খোজ করতে হবে, যেমনভাবে একজন বেকার মানুষ চাকরি খুঁজে বেড়ায়। যদি কোনো ব্যক্তি নিশ্চিন্তে বসে থাকে আর ভাবে, যদি বৈধ চাকরি পাই, তাহলে সুদি চাকরিটা ছেড়ে দেবো, তাহলে এটা ঠিক হবেনা । বরং তাকে একজন বেকার মানুষের মতই হালাল চাকরি খুঁজে বেড়াতে হবে। এমনকি হাতে যদি ব্যাংকের চাকরির চাইতে কম উপার্জনের বৈধ চাকরিও এসে যায়, তাহলেও এটা ছেড়ে দিয়ে হালাল উপার্জনের পথ ধরতে হবে। হালাল উপার্জনের বরকত আল্লাহ তা'আলা হালাল উপাজনের মধ্যে বরকত রেখেছেন- হারাম উপার্জনের মধ্যে তা রাখেন নি। হারামের বিশাল অংকের পয়সা দিয়ে একজন মানুষ তা করতে পারে না, যা স্বল্প পরিমাণের হালাল পয়সা দিয়ে করা যায়। এ কিরিটালারর্হার (নাও দা হররার বার এ রুনা রাতে 7150) ০9 0 830 509 ও ৮99 59৮9 (8 (050 এ এ ৪৮১ শ্রাদ ৮ এ ৭ শা 55445) হে আল্লাহ! আমার গুনাহগুলো মাফ করে দাও । আমার ঘরে স্বচ্ছলতা দান কর। আমার রিযিকে বরকত দাও ।" বর্তমানের মানুষ বরকতের মর্ম বোঝেনা, তারা চায় অর্থের প্রাচুর্ধ্য ৷ ব্যাংক- ব্যালেন্সের টাটকা নোটে তারা আত্মতৃপ্তি পেতে চায়। কিন্ত ভেবে দেখেনা, এ বিশাল অংক তার কতটুকু উপকারে এলো । কতটুকু সুখ বা শাস্তি দিলো । এমন অনেক মানুষ আছে, যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত আছে; অথচ জীবনের কোথাও সামান্য সুখ নেই, শান্তি নেই৷ বলুন, তাহলে এই অর্থ তার কী উপকারে এসেছে? আসলে অর্থপ্রাচুর্ষে দুর্বল হওয়া সত্ত্বেও যদি আল্লাহ কাউকে সুখ-শান্তি দান করেন, তাহলে বুঝতে হবে এটাই বরকত । বরকত এমন এক সম্পদ, যা বাজারে বেচাকেনা হয় না। লক্ষ-কোটি টাকা দিয়েও স্বল্প পরিমাণের বরকত কেনা যায় না। এটা একান্তই আল্লাহর দান ও দয়া। আল্লাহ যাকে দান করেন, সে-ই বরকত লাভে ধন্য হয়। তবে বরকত আসে কেবল হালাল উপার্জনে । হারামে বরকত আসেনা । এজন্যে প্রত্যেক মানুষকেই চিন্তা করা উচিত, আমি এবং আমার স্ত্রী-সন্তান যা খাচ্ছি, তা কি হালাল? এতে কি আল্লাহর সন্তুষ্টি আছে? ৬//./5110101135.00এ
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।