এগুলো উদ্দেশ্য হয়, তাহলে হাদীসে হালাল অন্বেষণ করার ক্ষেত্রে যেসব ফযিলত ও মর্যাদা বিবৃত হয়েছে, সেগুলো নিরর্৫থক হয়ে যাবে। মুমিনের এ আমল তখনই হ্বীন ও ফরয হিসেবে বিবেচিত হবে, যখন সে এটা ইসলামী শিক্ষামতে উপার্জন করবে। এখন যদি কোনো ব্যক্তি হালাল-হারাম ও জায়েয- নাজায়েষের বিভেদ ভুলে বসে, তাহলে তো একজন মুমিন-সুসলমান এবং একজন বেদীন-কাফেরের রিযিকের মধ্যে কোনো পার্থক্য থাকলোনা। সুতরাং হালাল রিযিক অন্বেষণ করা তখনই একটি মর্যাদাপূর্ণ আমল হবে, যখন তা শরীয়তের আরোপিত সীমানার ভেতরে থেকে করা হবে। সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টি ও বিধান পরিপন্থী উপায়ে যত বিশাল অর্থ-বৈভবই আসুক, সেটাকে জাহান্নামের অঙ্গার মনে করতে হবে। একজন মুসলমান কোনো অবস্থাতেই সেটাকে নিজের জীবনের কাজ হিসেবে মেনে নিতে পারেনা । শ্রমের সকল উপার্জন হালাল হয় না আমাদের সমাজে অনেকেই জীবিকা অন্বেষণের এমন পথ গ্রহণ করে বসে আছে, যেটাকে ইসলাম হারাম আখ্যা দিয়েছে। যেমন- কেউ-কেউ সুদকে জীবিকার মাধ্যম হিসাবে বেছে নিয়েছে। এখন যদি তাকে বলা হয়, এটা তো হারাম পথ। এভাবে পয়সা কামানো জায়েয নয়। তখন সে বলে, আমরা নিজেদের শ্রমের পয়সা খাচ্ছি। মেধা-শ্রম ও সময় ব্যয় করে উপার্জন করছি। এরপরেও যদি এটা নাজায়েয হয়, ভাহলে আমরা কী করবো? খুব ভালোভাবে বুঝে নিন, যেকোনো শ্রমই শরীয়তের দৃষ্টিতে জায়েয নয়। আল্লাহ তা'আলার দেয়া পথ ও পদ্ধতিতে যে শ্রম ব্যয় করা হয়, সেটাই হয় জায়েয ও বৈধ। সুতরাং আল্লাহর বিধানপরিপন্থী পরিশ্রম দ্বারা উপার্জিত পয়সা হালাল হতে পারে না। অতএব উপার্জনের কোনো সুযোগ সামনে এলেই সর্বপ্রথম দেখতে হবে, এ পথটা জায়েয, না নাজায়েয । শরীয়ত যদি সেটাকে হারাম বলে, তাহলে এ পথে উপার্জিত সকল পয়সাই হারাম হিসাবে গণ্য হবে। ব্যাংকের চাকুরিজীবী কী করবে? অনেকে ব্যাংকে চাকরি করে, যেখানে সুদি লেনদেন হয়। যে ব্যক্তি চাকরি করছে, সে যদি এসব লেনদেনে সহযোগী হয়, তাহলে তার এ চাকরিও হারাম হিসাবে বিবেচিত হবে । এ কারণে ওলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ব্যাংকে এ জাতীয় চাকরিরত থাকে এবং তাকে যদি আল্লাহ হিদায়াত দান করেন, তাহলে তাকে চাকরিটা ছেড়ে দেয়ার চিস্তা করতে হবে। তাকে বৈধ ৬5114 01)1118.001
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।