Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

কাজই করতেন না। বরং তারা আল্লাহর উপর ভরসা করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। তারা নিজেদের জায়গায় বসে রয়েছেন। আল্লাহ তা'আলা অদৃশ্য রয়েছেন। এর উপর আল্লাহর শোকর আদায় করেছেন। কোনো ব্যবস্থা না হলে সবর করেছেন। এটা অবশ্য সব সুফিয়ায়ে কেরামের আমল ছিলোনা । বরং কোনো-কোনো সুফি এমনটি করেছেন। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, সুফিয়ায়ে কেরামের এ জাতীয় আমলের পেছনে দু"টি কারণের যে কোনো একটি কারণ ক্রিয়াশীল ছিলো । প্রথম কারণ, তারা হয়ত সবসময় বিশেষ অবস্থা ও ধ্যানে এতটা ডুবে থাকতেন যে, সাধারণ অনুভূতিও তাদের মাঝে জাগতো না। আর কোনো মানুষ যখন সাধারণ উপলব্ধি ও অনুভূতি থেকে মুক্ত হয়ে যায়, তখন সে শরীয়তের বিধি-বিধান মানতে বাধ্য থাকেনা । এ কারণে কোনো কোনো সুফির এ আমল উম্মতের সাধারণ মানুষের জন্য অনুসরণযোগ্য অবশ্যই নয়। ছিতীয় কারণ হিসেবে বলা যায়, যেসব সুফি আল্লাহর উপর তাওয়াকুল করে জীবিকা উপার্জন থেকে বিরত থাকতেন, তাদের তাওয়ান্ুল মূলত অনেক শক্তিশালী ছিলো। তারা এর মধ্যেই পূর্ণাঙ্গ তুষ্টি উপলব্ধি করতেন । মাসের পর মাস অনাহারে কাটালেও তারা ব্যথিত হতেন না। তাদের ভাবটা ছিলো এমন যে, ক্ষুধা কোনো ব্যাপারই নয়। সুতরাং ক্ষুধার তাড়নায় আমরা কারো কাছে হাত পাতবো না। কারো কাছে অভিযোগ করবো না। প্রকৃতপক্ষে তারা ছিলেন অত্যন্ত উচুস্তরের মানুষ | সবসময় যিকর ও ফিক্রে মগ্র থাকতেন। যার ফলে দীর্ঘ সময় তাদেরকে ক্ষুধার্ত থাকতে হয়েছে। কিন্ত মোটেও বিচলিত হননি। উপরস্ত্র তাদের সঙ্গে অন্য কোনো মানুষের হক জড়িত ছিলো না। তাদের স্ত্রী-সন্তান ছিলোনা । সুতরাং তাদের সম্পূর্ণ ব্যাপারটাই ছিলো আলাদা । আমাদের মত দুর্বলদের পক্ষে তাদের মতো হওয়া সম্ভব নয়। কাজেই আমাদের জন্য পথ হলো রাসূলুল্লাহ (সা.)-এর বাতলানো পথ। তিনি আমাদেরকে বলে দিয়েছেন, হালাল রিযিক অন্বেষণ করা অন্যতম ফরয । অন্বেষণ হবে হালালের আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তাহলো রিযিক অন্বেষণ করা তখনই ফরয হিসাবে বিবেচিত হবে, যখন অন্বেষণ হবে হালালের। এখানে ভাত-কাপড় কিংবা পয়সা অন্বেষণ সন্তাগতভাবে উদ্দেশ্য নয় যে, হালাল-হারাম যে কোনোভাবেই কিছু অর্থ উপার্জন করে নিলাম। কারণ, সম্তাগতভাবে যদি 08114 019115.001

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।