কোনো ব্যক্তি যদি ধ্যানমগ্র হয়ে হাত-পা গুটিয়ে বনে থাকে, তাহলে সে যতই ধ্যান করুক, সে আমার নৈকট্য লাভ করতে পারবে না। হযরত রাসূলুল্লাহ (সা.) ও হালাল রিষিক দেখুন, এই পৃথিবীতে যত নবী-রাসূল এসেছেন, আল্লাহ তা'আলা তাদের প্রত্যেককে দিয়েই হালাল উপার্জনের কাজ করিয়েছেন। সকল নবী-রাসূলই হালাল উপার্জনের জন্য চেষ্টা-পরিশ্রষ করেছেন। কেউ মজুরি করেছেন, কেউ কাঠমিস্ত্রির কাজ করেছেন, কেউ বা অন্যের ছাগল চরিয়েছেন। স্বয়ং রাসূল (সা.) মক্কার পাহাড়ি এলাকায় পারিশ্রমিকের বিনিময়ে ছাগল চরিয়েছেন। পরবর্তীকালে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলতেন, আমার এখনও মনে আছে, আমি মক্কার আজইয়াদ পাহাড়ের পাদদেশে মানুষের ছাগল চরিয়েছি। তিনি ব্যবসাও করেছিলেন। ব্যবসায়িক উদ্দেশ্যে দুইবার সিরিয়া সফর করেছেন। মদীনা থেকে নিকটতম দূরত্বে জুর্ফ নামক এলাকাতে তিনি করেছেন। অর্থাৎ সমকালীন প্রচলিত সব পন্থায় তিনি হালাল রিযিক উপার্জনে শরিক হয়েছেন। সুতরাং কেউ যদি চাকরি-বাকরিও করে, সেও এ নিয়ত করতে পারবে যে, আমি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাতের অনুসরণে চাকরি করছি। কৃষকও এ জাতীয় নিয়ত করতে পারবে। তাহলে এসবই দ্বীনের অংশ হিসেবে বিবেচিত হবে। মুমিনের দুনিয়াও ছ্বীন আমরা মনে করি, হীন ও দুনিয়া ভিন্ন জিনিস। এ হাদীস আমাদের এ ভুল ধারণাও ভেঙ্গে দিয়েছে। কারণ, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, একজন মু'মিন বান্দার দুনিয়াও দ্বীন। কারণ, তার পার্থিব কাজ, যেমন- জীবিকার জন্য তার চেষ্টা-শ্রম-এটাও মূলত দ্বীন। তবে শর্ত হলো, উপার্জনের পন্থা হালাল হতে হবে এবং রাসূল (সা.)-এর শিক্ষার আলোকে হতে হবে। সারকথা হলো, হাদীসটি থেকে আমরা শিক্ষা পেলাম, হালাল উপার্জন খোঁজ করা দ্বীনের অংশ। যদি কারো মনে একথাটি বদ্ধমূল হয়ে যায়, তাহলে গোমরাহির অনেক পথ থেকে সে বেঁচে যেতে পারবে। তাওয়াক্কুল করে সুফিয়ায়ে কেরামের জীবিকা+উপার্জন থেকে বিরত থাকা সুফিয়ায়ে কেরামের কারো-কারো সম্পর্কে বর্ণিত আছে, তারা উপার্জনের জন্য কোনো পেশা অবলম্বন করেননি । হালাল উপার্জনের খোজে তারা কোনো ৬,511 0131118001৬
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।