Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

এ হাদীস দ্বারা প্রথমত যে বিষয়টি প্রতীয়মান হয়, তাহলো, হালাল উপার্জনের উদ্দেশ্যে আমরা যেসব কাজকর্ম করি, যথা- ব্যবসা-বাণিজ্য, কৃষি- জিরাত, চাকরি-বাকরি-এগুলো ছ্বীনের বাইরে নয়। বরং দ্বীনের অংশ । ইসলাম শুধু এসব কাজ কর্মের অনুমতিই দেয়নি; বরং ফরয হিসাবে ঘোষণা দিয়েছে। দ্বীনের প্রথম পর্যায়ের ফরযগুলোর পরই এ ফরযের অবস্থান। সুতরাং কোনো ব্যক্তি যদি হালাল উপার্জনের চেষ্টা-তদবির না করে, হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকে, তাহলে সে ফরয আদায় করার কারণে গুনাহগার হবে। কেননা, শরীয়তের বক্তব্য হলো, মানুষ যেন অলস ও অচল হয়ে ঘরে বসে না থাকে । সে যেন অন্যের উপর নির্ভরশীল না হয়। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত না পাতে। বেকারত্ব ও অপরের কাছে হাত পাতা অভিশাপতুল্য ! এ থেকে বাচার জন্যই রাসূলুল্লাহ (সা.) হালাল জীবিকা অন্বেষণের নির্দেশ দিয়েছেন। প্রতিজন মানুষকেই নিজের সাধ্যানুযারী হালাল রিযিক অন্বেষণ করতে বলেছেন। কারণ, আমাদের উপর যেমন আল্লাহ তাআলার কিছু হক আছে, অনুরূপ কিছু হক আছে নিজের শরীর-সত্ত্বা ও পরিবারের লোকজনদেরও ৷ এই হক আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। হালাল উপার্জন ব্যতীত এসব হক আদায় করা সম্ভব নয়। তাই আল্লাহপ্রদত্ত এসব হক আদায় করার প্রয়োজনেই প্রতিটি মানুষকে হালাল রিযিক অন্বেষণ করতে হবে। ইসলামে বৈরাগ্যতা নেই হাদীসটির মাধ্যমে মূলত বৈরাগ্যতার শিকড়কেও উপড়ে ফেলা হয়েছে। স্পষ্ট করে দেয়া হয়েছে, ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নেই। খ্রিস্টধর্মের আবিষ্কৃত বৈরাগ্যবাদ ইসলাম ধর্মে অচল। ধ্রিস্টানরা একে আল্লাহকে পাওয়ার মাধ্যম ও তার সন্তুষ্টি লাভের পথ মনে করতো । তারা মনে করতো, আল্লাহকে পেতে হলে পার্থিব কাজকর্ম ছাড়তে হবে, রিপুর যাবতীয় কামনাকে মিটিয়ে দিতে হবে। তারপর জঙ্গলে গিয়ে ধ্যানে মগ্রু হবে। এ পথ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। অথচ আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবেই তাদের মধ্যে জৈবিক চাহিদা রেখেছি। তাদেরকে ক্ষধা-তৃষ্তা দিয়েছি। বসবাসের জন্য বাড়ি-ঘরের প্রয়োজন। একজন সুস্থ মানুষের জন্য এগুলো তার সৃষ্টিগত চাহিদা। এ চাহিদাগুলো আমিই তার মাঝে রেখেছি। তারপর আমি মানুষের কাছে দাবী করেছি, সে তার এ চাহিদাগুলো পূর্ণ করবে।, সেই সাথে পর্ণ করবে আমার অধিকারগুলোও । যদি কোনো ব্যক্তি এ উভয় চাহিদা যথাযথভাবে পূর্ণ করতে পারে, সে-ই হবে সত্যিকারের মানুষ । কিন্ত 08114 019115.001

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।