Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

মূলত ঈমানের স্বাদ এদের ভাগ্যেই জোটে । আমরা তো পিতা-মাতার সূত্র শধরে মুসলমান। এই দ্বীন পাওয়ার জন্য কোনো কুরবানি আমাদেরকে পেশ করতে হয়নি। ঘরে বসেই পেয়ে গিয়েছি। যার কারণে দ্বীনের প্রতি আমাদের তত দরদ নেই। ঈমানের প্রকৃত স্বাদ আমরা পাই না। যারা এ হ্বীনের জন্য মেহনত করেছে, অসহনীয় যাতনা সহ্য করেছে, কুরবানির-নযরানা পেশ করেছে, তারাই অনুধাবন করতে পারে ঈমানের প্রকৃত স্বাদ । আমাদের উচিত শোকর করা এ ঘটনা কেন শোনালাম? যেন আল্লাহর শোকর আদায় করতে পারেন। তার কাছে কৃতজ্ঞতার অশ্রু, ফেলতে পারেন-এজন্যই শোনালাম। আজ মসজিদ নির্মাণে আমাদের সামনে কোনো বাধা নেই, কোনো টেনশন নেই। যেখানে যখন আমরা চাই মসজিদ বানাতে পারি। সুতরাং মসজিদ নির্মাণের এ মহান সুযোগ আমাদের জন্য সৌভাগ্যই বলা যায়। মসজিদ তৈরিতে যিনি যেভাবে শরিক হতে পারবেন, তার জন্য তা-ই হবে মহান সৌভাগ্যের পরিচায়ক। মসজিদ যেভাবে আবাদ হয় দ্বিতীয়ত, আপনাদের সামনে আরজ করতে চাই-দেয়াল, ইট, সুরকি, পাথর কিংবা প্রাস্টারের নাম “মসজিদ আবাদ করা নয়। আপনারা জানেন মদীনার মসজিদের ইতিহাস। যে-মসজিদ ছিলো রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র হাতে মদীনায় নির্মিত প্রথম মসজিদ । ছাদ পাকা ছিলো না, দেয়াল পাকা ছিলোনা । বরং খেজুর পাতার ছাউনি ছিলো। বেড়াও ছিলো খেজুর পাতার । অথচ আপন বিভায় ছিলো সমুজ্ল । মক্কার হারামের পর এমন মর্যাদাসম্পন্ন মসজিদ এ পৃথিবীর বুকে দ্বিতীয়টি হবেনা । এতে বোঝা যায়, দেয়ালের নাম সমজিদ নয়, মিনারের নামও মসজিদ নয় কিংবা মেহরাব ও ইট-পাথরকেও মসজিদ বলা হয় না। বরং মসজিদ মূলত সিজদা করার স্থানের নাম। সুতরাং মসজিদ যদি হয় সৌন্দর্যমগ্তিত, নকশাখচিত ও টাকা-পয়সার প্রাচুর্য-সম্বলিত, কিন্ত্রী নামাধীশূন্য, তাহলে বলা হবে, সে মসজিদ আবাদ নয় ৷ এমন মসজিদ তো স্বজনহারা-বিরান মসজিদ । বাহ্যিক চাকচিক্য নয় বরং নামায ও যিকর দ্বারাই মসজিদ আবাদ হয়। 08114 019115.001

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।