১২২ ইসলাহী খুতুবাত_..___ যোদ্ধাজাতি, যাদের বীরত্ব তারা স্বচক্ষে দেখেছিলো। তাই তারা মালয়ীদেরকে বললো, আমাদের দুশমন ডাচবাহিনী। তোমরা তাদের বিরুদ্ধে লড়বে। কোনোভাবেই ক্যাপটাউন কজা করতে দিবেনা । এ দায়িত্ব তোমরা পালন করবে । তাই তোমাদেরকে ডাচদের বিরুদ্ধে আগে বাড়িয়ে দিচ্ছি। মালয়ীরা উত্তর দিলো, আমরা মুসলমান। তোমরা আমাদেরকে গোলাম বানিয়েছো । আমাদের কাছে ইংরেজ আর ডাচ সমান। কারণ, ভাচরা জরী হলে তারাও আমাদেরকে গোলাম বানিয়ে নিবে। তাই তোমাদের কথায় আমরা লড়তে রাজি আছি। তবে আমাদের একটা দাবী আছে। এ ক্যাপটাউনের জমিনে আমাদেরকে নামায পড়ার অনুমতি দিতে হবে। এজন্য একটি মসজিদ নির্মাণেরও সুযোগ দিতে হবে। একটাই দাবী- মসজিদ নির্মাণের অনুমতি দেখুন, মুসলমানরা ইংরেজদের কাছে টাকা-পয়সা চায়নি, মুক্তির দাবী করেনি কিংবা অন্য কোনো পার্থিব কামনাও করেনি । তাদের ছিলো একটাই দাবী-নামায পড়ার জন্য মসজিদ নির্মাণের অনুমতি দিতে হবে। ইংরেজরা নিজেদের স্বার্থে তাদের এ দাবী মেনে নিলো। অবশেষে মুসলমানরা ডাচদের বিরুদ্ধে বীরবিক্রমে লড়লো। এমনকি ডাচদেরকে তাড়িয়ে দিয়ে ইংরেজদের জন্য বিজয় ছিনিয়ে এনে দিলো। ইংরেজরাও তাদেরকে মসজিদ নির্মাণের অনুমতি দিয়ে দিলো । এভাবেই প্রতিষ্ঠিত হয় ক্যাপটাউনের প্রথম মসজিদ । এখানেই শেষ নয়। সে সময় তারা তো ছিলো সর্বহারা । এজন্য তাদেরকে আরো অনেক কষ্ট- ক্রেশ পোহাতে হয়। টাকা-পয়সা, ইট-সুরকি মোটকথা নির্মাণের কোনো সামহী তাদের হাতে ছিলোনা । এমনকি সঠিকভাবে কেবলা নির্ণয়ের কোনো যন্ত্রও ছিলোনা । ছিলো শুধু ঈমানী চেতনা । শুধু অনুমানের উপর ভিত্তি করে তারা কেবলা ঠিক্ করে নেয়, যার ফলে মসজিদ কেবলার সঠিক অবস্থান থেকে ২০-২৫ ডিগ্রী পরিমাণ বাকা হয়ে যায়। আজও ওই মসজিদের কাতার বাকাভাবেই আছে। প্রকৃতপক্ষে মুসলিম উম্মাহর ইতিহাস ও এঁতিহ্য এমনই দীত্তিময়। টাকা- পয়সা নয়, খানা-পিনা নয়, মাথা গৌজার ঠাই নয়; বরং মুসলমানরা শুধু দাবী করেছে মসজিদ নির্মাণের অনুমতি । মসজিদ নির্মাণকেই তারা মনে করেছে জীবনের প্রধান দায়িতু 08114 0191185.001
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।