Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আমার শোনা সেই ইতিহাস এই- তখন ছিলো ইংরেজ শাসনামল। মালয়ীদের উপর ছিলো ইংরেজদের পরিপূর্ণ কর্তৃতৃ। পাক-ভারতের মতই মালয়ীদেরকেও তারা গোলাম বানিয়ে নিয়েছিলো । কিন্ত মালয়ীদের মধ্যে তখন এমন কিছু জিন্দাদিল মুসলমান ছিলো, যারা ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলো। গোলামী নয়; বরং মুক্তির জন্য তারা জিহাদের পথকে বেছে নিয়েছিলো । কিন্ত্র যুদ্ধ করার জন্য যে অন্ত্র-বারুদ প্রয়োজন এসব মুসলমানের কাছে ছিলোনা । ফলে ইংরেজরা বিজয় লাভ করে এবং এদেরকে বন্দি করে ফেলে। পরাজিত এসব মুসলমানকে তারা হাতে-পায়ে বেড়ি পরিয়ে নিয়ে আসে ক্যাপটাউনে। বাধ্য হয়ে তারা শুরু করে গোলামী জীবন ।*আজ যারা মানবাধিকারের কথা বলছে, বিশ্বকে ধরমীয়ি স্বাধীনতার সবক €শখাচ্ছে-এসব ইংরেজ-ইউরোপীয়ানরাই একটি স্বাধীন গোষ্ঠীকে সেদিন হাতে-পায়ে বেড়ি পরতে বাধ্য করেছে। শুধু তা-ই নয়, বরং কেড়ে নিয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতাও। তাদেরকে কোথাও নামায পড়তে দেয়া হতো না। এমনকি বাসা- বাড়িতেও না। নামায পড়তে দেখলেই চাবুকের আঘাতে তারা রক্তাক্ত হতে হতো। এতই নির্দয় ও সংকীর্ণমনা ছিলো এসব ইংরেজ-ইউরোপিয়ান। নির্জন রাতে নামায আদায় যখন মুসলমানদেরকে তারা দিনের বেলায় হাড়ভাঙ্গা পরিশ্রম করতে বাধ্য করতো, তখনও তাদের পায়ে বেড়ি থাকতো । সন্ধ্যার পর যখন মনিবরা ঘুমিয়ে পড়তো, শুধু তখন এদের পায়ের বেড়ি খুলে দেয়া হতো। খুলে দেয়া হতো ঘুমানোর জন্য এবং দিনের পরিশ্রম যেন ভালোভাবে করতে পারে তার জন্য। আল্লাহু আকবার! কিন্তু আল্লাহর এসব বান্দার ঈমানী জযবা দেখুন! এরা নিজেদের মনিবের ঘুমানোর অপেক্ষায় থাকতো । সবাই যখন ঘুমে হারিয়ে যেতো, তখন এসব আল্লাহর বান্দা চুপি-চুপি চলে যেতো নিকটের পাহাড়চূড়ায়। সেখানে গিয়ে একসঙ্গে পুরো দিনের নামায জামাতের সঙ্গে আদায় করতো। এভাবেই কেটে যায় তাদের দীর্ঘ কয়েক বছর। নামায পড়ার অনুমতি দিন আল্লাহর হেকমত বোঝার সাধ্য কার আছে বলুন! ক্যাপটাউনের উপর আক্রমণ করলো ডাচরা। ইংরেজরা তো জানতো এসব মালয়ী মুসলমান ৬////51 14010115001

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।