আজ আমরা সৌভাগ্যবান। কারণ, মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে আমরা আজ অংশগ্রহণ করছি। মসজিদ নির্মাণ করা কিংবা এ মহান কাজে নিজেকে যে কোনোভাবে শরিক করার সৌভাগ্য কজনেরই বা হয়! আলোচ্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর ঘর-মসজিদ নির্মাণ করার সৌভাগ্য তো হয় তাদের যারা ঈমান এনেছে আল্লাহর উপর ও আখেরাতের উপর । সুতরাং মসজিদ নির্মাণ করা ঈমানের আলামত। একজন মুসলমানের ঈমানের প্রথম দাবী । মসজিদের মর্যাদা ইসলামী সমাজে মসজিদের শান-শওকত কত বেশি, তা কোনো মুসলমানের অজানা নয়। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “নামায ইসলাম-ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামায কায়েম করে, সে কায়েম করে দ্বীনকে । যে ব্যক্তি নামায ছেড়ে দেয়, সে গুঁড়িয়ে দেয় দ্বীনের খুঁটিকে'। আর সেই নামাযই আল্লাহর কাছে প্রিয়, যা পড়া হয় জামাআতের সাথে।” নামায । পরিপূর্ণ নামায জামা'আতের নামায | মুসলমান ও মসজিদ এ কারণেই মসজিদ নির্মাণ মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য, এটা তাদের এতিহ্য। মাথা গুজানোর জন্য ঘর-বাড়ি নির্মিত হোক বা না হোক মসজিদ নির্মাণ তারা করেই। যেখানেই তারা গিয়েছে, তাদের এ এঁতিহ্যের স্বাক্ষর তারা রেখেছে। কঠিন ও সঙ্গীন পরিবেশেও তারা নিজেদের বৈশিষ্ট্য-বিভা ছড়িয়েছে। আর্থিক অনটন কিংবা অন্য কোনো বিপর্যয়ও তাদেরকে এ পবিত্র কাজ থেকে বিরত রাখতে পারে নি। দক্ষিণ আফ্রিকার একটি ঘটনা মনে পড়ে, বিগত সাত বছর আগে আমি গিয়েছিলাম দক্ষিণ আফরিকায়। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণের একটি দেশ। যেখানে রয়েছে পৃথিবীখ্যাত ক্যাপটাউন শহর। ক্যাপটাউনে আমি দেখেছি, তাদের অধিকাংশই মালয়ী। “মালয়ী' এর আধুনিক নাম “মালেশিয়ান' ৷ সেখানকার মুসলিম বাসিন্দাদের শতভাগই মালয়ী। জিজ্ঞেস করলাম, মালয়ীরা এতদূর এলো কিভাবে? এর উত্তরে আমি যা শুনেছি, তা এক ইতিহাস । আমাদের জন্য শিক্ষণীয় এক দীর্ঘ ইতিহাস। 08114 0191185.001
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।