একবারের ঘটনা । ডা. আবদুল হাই (রহ.) এর কাছে এক ব্যক্তি এলো। মুসাফাহা করার সময় গোপনে কিছু হাদিয়া দেওয়ারও একটা পদ্ধতি আছে। লোকটি এ পদ্ধতির উপর আমল করলো । এমনটি করতে দেখে তিনি লোকটিকে বললেন, আপনি এ কী করছেন? লোকটি উত্তর দিলো, হযরত, অনেক দিন থেকে মন চাচ্ছিলো আপনাকে কিছু হাদিয়া দেবো । তাই কিছু হাদিয়া দিলাম । হযরত তাকে বললেন, বলুন তো গোপনে হাদিয়া দেয়ার মাঝে এমন কী তাৎপর্য আছে? আপনি কি চুরি করছেন, না আমি চুরি করছি? আমরা কেউ চুরি করছিনা। বরং আপনি রাসূলুল্লাহ (সা.)-এর একটি হাদীসের উপর আমল করতে চাচ্ছেন। সুতরাং এটা গোপনে পালন করার কী আছে? এটা আন্তরিকতার বহিঃপ্রকাশ । সুতরাং সবার সামনেই হাদিয়া দিন। এতে কোনো অসুবিধা তো নেই। সারকথা হলো, হাদিয়া মানে আন্তরিকতা । ছোট-বড় যেকোনো হাদিয়াই আন্তরিকতার বহিঃপ্রকাশ । তাই আন্তরিকতার বিনিময়ে আন্তরিকতা প্রকাশ কর। কমপক্ষে তার প্রশংসা কর। সংকটের সময় অধিক দুরূদ পড়তে বলা হয় কেন? একবার ডা. আবদুল হাই (রেহ.) বললেন, সংকটের সময় তোমরা অধিকহারে দুরূদ পড় ৷ তারপর তিনি এর কারণ হিসাবে বললেন, আমার অস্তরে একটি কথা জাগে । তাহলো, হাদীস শরীফে এসেছে, আল্লাহর রাসূল (সা.)-এর যে কোনো উম্মত যখনই দুরূদ পাঠ করে, তখনি ফেরেশতাগণ তা রাসূল (সা.)- এর কাছে নিয়ে যায় এবং আবেদন করে, আপনার অমুক উম্মত আপনার প্রতি হাদিয়াস্বরূপ এ দুরূদখানা পাঠিয়েছে। আর রাসূল (সা.) যখন জীবিত ছিলেন হাদিয়া দিতেন। উক্ত দুটি বিষয়কে সামনে রাখলে বোঝা যায় যে, রাসূলুল্লাহ (সা.)-এর দুরূদ পাঠানোর পর তিনি এর বিনিময় দিবেন না-এটা কখনও হতে পারে না। বরং অবশ্যই তিনি এর বিনিময় দিবেন। আর সেই বিনিময়টা হবে এই-তিনি ওই উম্মতের জন্য দু'আ করবেন যে, হে আল্লাহ! তার সমস্যার সমাধান করে দিন। আর 'ইনশাআল্লাহ' এ দু'আর বরকতে আল্লাহ তোমার সংকট দূর করে দেবেন। সুতরাং সংকটকালে অধিকহারে দুরূদ পড়বে । ৬//./51140131135.00এ
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।