Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

অনুপাতে আমাকে হাদিয়া দিয়েছে । আমিও তার বিনিময় দেবো আমার সাধ্য অনুযায়ী। যেমন কোনো ব্যক্তি আপনাকে মূল্যবান একটি বস্তু হাদিয়া দিলো, যে বন্ত্রটির বিনিময় দেয়া আপনার পক্ষে সম্ভব নয়। তখন এর চেয়ে ছোট বা সাধারণ বস্ত্র বিনিময় হিসাবে দেয়ার সময় লজ্জাবোধ না থাকা উচিত। কেননা, হাদিয়া প্রদানকারীর উদ্দেশ্য ছিলো আপনার অন্তর খুশি করা। আর তাকে আপনি যে বিনিময় দিচ্ছেন- এরও উদ্দেশ্য হলো, আপনি তাকে খুশি করা। ছোট বস্ত্র দিয়েও একজনকে খুশি করা যায়। এটা ভাববেন না যে, যে পরিমাণ টাকার হাদিয়া দিলো, সে পরিমাণই আমাকেও দিতে হবে । প্রয়োজনে খণ করে কিংবা সুদ-ঘুষ টাইপের কোনো অবৈধ পন্থা অবলম্বন করে হলেও ওই পরিমাণ টাকা হাদিয়া আমাকে দিতেই হবে। এ জাতীয় কোনো চিন্তাও করবেন না। বরং নিজের সাধ্যানুঘায়ী যা পারেন, তা-ই বিনিময় হিসাবে দিতে পারেন। প্রশংসা করাও এক প্রকার বিনিময় আলোচ্য হাদীসে বিনিময় প্রদানের আরেকটি চমৎকার পদ্ধতিও বলে দেয়া হয়েছে। যদি তোমার কাছে হাদিয়ার বিনিময় দেয়ার মত কোনো বস্ত্র না থাকে, তাহলে তুমি হাদিয়াদাতার প্রশংসা করবে । তখন মানুষের কাছে বলতে থাক যে, অমুক ভাই আমার প্রতি অনুগহ করেছেন। হাদিয়াস্বপ আমাকে একটা দরকারী জিনিস দিয়েছেন। এভাবে বলে হাদিয়াদাতার মন জয় করে নিন। এটাও এক প্রকার বিনিময়। ডা. আবদুল হাই (রহ.)-এর অভ্যাস ডা. আবদুল হাই (রহ.) বলতেন, কোনো ব্যক্তি যদি আন্তরিকতা প্রকাশার্থে তোমার কাছে হাদিয়া নিয়ে আসে, তাহলে অন্তত আনন্দ প্রকাশ করে হলেও তাকে খুশি করে দাও । এমন আনন্দ প্রকাশ কর, যেন সে বুঝতে পারে যে, তার হাদিয়া পেয়ে তুমি দারুণ খুশি হয়েছ। প্রফুল্পচিত্তে তা গ্রহণ করতেন। বলতেন, ভাই! এটা তো আমার খুব পছন্দের জিনিস ভাবছিলাম, বাজার থেকে এ জিনিসটা কিনে আনবো । এ জাতীয় কথা তিনি মূলত হাদিয়াদাতাকে খুশি করার জন্য বলতেন। এর মাধ্যমে আলোচ্য হাদীসের উপরও তার আমল হয়ে যেতো । মূলত কারে অনুগ্রহের কথা প্রকাশ না করা অকৃতজ্ৰতা ছাড়া আর কিছু নয়। 08114 0191185.001

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।