Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর রাসূল (সা.) হাদীসটির মাধ্যমে দুটি বিষয় শিক্ষা দিয়েছেন। প্রথমত, কেউ যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে উপকৃত ব্যক্তির কর্তব্য হলো এর বিনিময় দিয়ে দেওয়া । দ্বিতীয়ত, এ বিনিময়কে অপর এক হাদীসে “মুকাফাত' শব্দে ব্যক্ত করা হয়েছে। যার মর্মার্থ হলো, উপকারের বিনিময়ে উপকার, হাদিয়ার বিনিময়ে হাদিয়া । বিনিময় প্রদানের এই পদ্ধতি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত । কেননা, রাসূলুল্লাহ (সা.)-এর অভ্যাস ছিলো, কোনো ব্যক্তি তাকে কিছু হাদিয়া দিলে তিনি এর বিনিময় দিতেন। কোনো ব্যক্তি তার উপকার করলে যে কোনোভাবে তিনিও ওই ব্যক্তির উপকার করতেন। সুতরাং এ ধরনের বিনিময় প্রদান সাওয়াবের কাজ। বিনিময় লাভের আশায় হাদিয়া দেওয়া নাজায়েয বর্তমান সমাজে বিনিময়ের একটা রীতি চালু আছে। তাহলো, মন চায়না কাউকে কিছু দিতে । তবুও দিতে হয় সমাজে নাক কাটা যাবে বলে । অথবা তবুও দেয় এ উদ্দেশ্যে যে, এখন আমি দিচ্ছি-পরবর্তী সময়ে আমার বাড়ীর অনুষ্ঠানে সেও আমাকে দিবে । কোনো কোনো এলাকাতে তো বিবাহ-শাদীতে কে কি দিয়েছে-রীতিমত তা তালিকা করে রাখা হয়। তারাও আশায় থাকেন যে, তিনি এই পরিমাণ গিফট আবার তার বাড়ীর অনুষ্ঠানের সময় অবশ্যই ফেরত পাবেন। এরপর যদি কম পান, তাহলে তাকে খোটা দেয়া হয়, তিরস্কার করা হয়। আর যদি মোটেই না পান, তাহলে তো আর কথাই নেই। ঝগড়া- বিবাদ ও হট্টগোলের পথ তখন আবিষ্কার হবেই। মনে রাখবেন, এ ধরনের বিনিময় অত্যন্ত খারাপ । পবিত্র কুরআনের সূরা রূমে একে সুদ বলা হয়েছে। ইরশাদ হয়েছে রি এ0। 3 9 ১৬ ০০৪ ১০৭ ৬ ৮ ৫) ০৫০23 টি 81076515528 45462 ০ ১+৪৭০০]। (১ 0396 এ) 4৮১ 3০৮ 255 ০৮ শি (৭ (35 5)৯৮) মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে-এ আশায় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহর সন্ত্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে, অতএব তারাই দ্বিগুণ লাভ করে। -(সূরা রম : ৩৯) ৬//./51140101135.00এ

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।