কামনা সঠিক পথের সন্ধান নিয়ে নিয়েছ। তোমার এ ক্ষণিকের আমল দুটি সাওয়াবের যোগ্য হলো। প্রথমত, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সাওয়াব । দ্বিতীয়ত, দু“আর সাওয়াব। এজন্যই আমলটি ক্ষণিকের হলেও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই সব সময় মানুষের এ আমলটি করা উচিত। উত্তর দানের সময় দুঁআর আমল হাকীমূল উম্মত আশরাফ আলী থানবী (রহ.) বলতেন, একটা আমল আমি সব সময় করি। তাহলো, কেউ আমার কাছে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার জন্য এলে আমি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হই। কারণ, আমি তো জানি না সে আমাকে কী জিজ্ঞেস করবে। তাই দু“আ করতে থাকি, হে আল্লাহ! এ লোক আমাকে যা জিজ্ঞেস করবে, তার সঠিক উত্তর আমার অন্তরে ঢেলে দিন। মূলত একেই বলা হয় আল্লাহর সাথে সম্পর্ক। ডা. আবদুল হাই (রহ.) বলতেন, ভাই! নিজের রবের সাথে কথা বলো। যে কোনো ঘটনার মাঝে আল্লাহর কাছে সাহায্য চাও । আল্লার দিকে রুজু' হও । ওই কাজে আল্লাহর কাছ থেকে হেদায়েত ও নির্দেশনা তলব কর। এ অভ্যাস নিজের জীবনের জন্য অনিবার্য করে নাও। এতে ধীরে-ধীরে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে। ফলে একসময় অন্তরে শুধু আল্লাহর কথাই জাগরুক থাকবে । তিনি আরো বলতেন, আগেকার বুযুর্গানেত্বীন যে পরিমাণে রিয়াযত- মুজাহাদা ও কষ্ট-সাধনা করেছেন, তোমরা তা কোথেকে পারবে । এজন্য আমি তোমাদের একটি সংক্ষিপ্ত অথচ কার্যকর প্রক্রিয়া বলে দিচ্ছি। এতে “ইনশাআল্লাহ' আসল উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। আসল উদ্দেশ্য তো হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা । আর তা ইনশাআল্লাহ উক্ত পদ্ধতিতে লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একথাগুলোর উপর আমল করার তাওফীক দান করুন। আমীন। পা ৪৩ চে ৬ - 2 ০ এ| এ 907৮5 ৮4) 8114 019115.001
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।