2 টিিরালার্রারা লারা কারা? রর ০০৮০ এ ৮৪ হে আল্লাহ! আপনিই ঠিক করে দিন আমাকে কোনটি অবলম্বন করতে হবে।' কোনুযুল উম্মাল খ.৭, হাদীস নং-১৮০৫৩) এছাড়া আরেকটি দু'আ হাদীস শরীফে রয়েছে । তাহলো- রত 2১০০5 5১৬ ৮41 “হে আল্লাহ! আমাকে পথ দেখান এবং সোজা পথ দেখান।' (সহীহ মুসলিম-যিকর ও দু'আ অধ্যায়) অনুরূপভাবে এ দু'আটিও হাদীস শরীফে এসেছে- 5৩৪০২ 5৪৮০ *হে আল্লাহ যে পথটি সঠিক, তা আমার অন্তরে ঢেলে দিন।' (ভিরমিবী, কিতারুদদাওয়াত, অধ্যায় নং : ৭০) যদি আরবীতে সম্ভব না হয়, তাহলে কমপক্ষে নিজের ভাষায় এ দু'আগুলো করা যেতে পারে। অনুরূপভাবে যদি মুখে উচ্চারণ সম্ভব না হয়, তাহলে কমপক্ষে মনে-মনে হলেও এ দু'আগুলো করুন। মুফতী শফী (রহ.)-এর আমল আমি আব্বাজান মুফতী শফী (রহ.) কে সারা জীবন এ আমল করতে দেখেছি। যখন এমন কোনো বিষয় তার সামনে আসতো, যে বিষয়ে সিদ্ধান্ত নেয়া মুশকিল হয়ে যেতো, তখন তিনি ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে ফেলতেন। যারা তার এ আমলের রহস্য জানতো না, তারা বিষয়টি বুঝতো না। কিন্ত মূলত তিনি চোখ বন্ধ করে দিলকে আল্লাহমুখী করে নিতেন এবং মনে-মনে আল্লাহর কাছে দু'আ করতেন, হে আল্লাহ! আমার সামনে এ সমস্যা দেখা দিয়েছে। সিদ্ধান্ত ও সমাধানের ব্যাপারে আমি দোদুল্যমান। আপনি দয়া করে আমার অন্তরে তা-ই ঢেলে দিন, যা আপনার দৃষ্টিতে আমার জন্য উত্তম । এভাবে তিনি মনে মনেই সংক্ষিপ্ত ও ক্ষণিকের ইসতেখারা করে নিতেন। প্রত্যেক কাজের শুরুতে আল্লাহমুখী হওয়া আমার শায়খ ডা. আবদুল হাই (রহ.) বলতেন, যে ব্যক্তি প্রত্যেক কাজের শুরুতে আল্লাহমুখী হবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। কেননা, তুমি হয়ত জানো না যে, তুমি ক্ষণিকের মধ্যে কী করে ফেলেছ। অর্থাৎ- ক্ষণিকের মধ্যে তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিয়েছ। আল্লাহর কাছে কল্যাণ ড//./5110131135.00এ
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।