খোজ নেয়া দরকার । তাই তিনি লোকটির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন লোকটি নেই। লোকটির বাড়িতে এখন অন্য লোক। মুসা (আ.) বললেন, আমি অমুকের সাথে দেখা করতে চাই। তখন মুসা (আ.) কে জানানো হলো, ওই লোক তো ইন্তেকাল করেছেন। মূসা (আ.) হিসাব করে দেখলেন, যে সময় তিনি লোকটির জন্য আল্লাহর কাছে দু'আ করেছিলেন এর কিছুক্ষণ পরেই লোকটি ইন্তেকাল করেছে। এতে মুসা (আ.) খুব চিন্তায় পড়ে গেলেন এবং আল্লাহ্র কাছে আরয করলেন, হে আল্লাহ! ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়। আমি দু'আ করলাম তার সুখ-শান্তিরঃ অথচ আপনি তাকে মেরেই ফেললেন। আল্লাহ উত্তর দিলেন, মৃসা! তুমি যখন আমার কাছে লোকটির জন্য দু'আ করেছিলে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কী পরিমাণ নেয়ামত দেবো- বেশি না কম? তুমি বলেছিলে বেশি। আর "যদি আমি সারা দুনিয়াও দান করতাম, তাহলে তা বেশি হতো না বরং কমই হতো। তাই বেশি নেয়ামত দেয়ার জন্য তাকে জান্নাতে নিয়ে এলাম । এ ঘটনা থেকে বোঝা গেলো, মানুষ সীমিত বুদ্ধি ছারা নিজের কল্যাণ নির্ণয় করতে সক্ষম নয়। প্রকৃতপক্ষে আল্লাহই ভালো জানেন কার কল্যাণ কীসে। ইস্তেখারা করার পর নিশ্চিন্ত হয়ে যাও এ কারণেই আলোচ্য হাদীসে আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ইসতেখারা করার পর নিশ্চিন্ত হয়ে যাও। ভাবো, আল্লাহ আমার জন্য উত্তম ফয়সালা করবেন। সে ফয়সালা ক্ষেত্রবিশেষ দৃশ্যত ভালো মনে না হলেও প্রকৃতপক্ষে ভালো । তারপর “ভালো' হওয়াটাও হয়তো দুনিয়াতে প্রকাশ নাও পেতে পারে বরং আখেরাতে প্রকাশ পাবে । ইস্তেখারাকারী ব্যর্থ হয় না এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন- (৭০ ৬ 520351 05) _ 90৮ ০2 ১ 33 0০০ ০১১৬ অর্থাৎ যে ব্যক্তি ইসতেখারা করে, সে ব্যর্থ হয় না আর যে পরামর্শ করে, সে লজ্জিত হয় না। ইস্তেখারারার সংক্ষিপ্ত দু'আ ইস্তেখারার উল্লিখিত পদ্ধতি কিছুটা দীর্ঘ। অনেক সময় মানুষ সিদ্ধান্তে পৌছার জন্য এত দীর্ঘ সময় নাও পেতে পারে। তাই রাসূলুল্লাহ একটি সংক্ষিপ্ত দু'আ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দু'আটি এই- 08114 0191185.001
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।