Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

কিন্ত একদিন সে বড় হবে। তখন সে বুঝবে, আমি তো আমার জন্য বিষ চেয়েছিলাম । আর মা-বাবা আমার সুস্থতার কথা ভেবেছিলেন । সুতরাং মা-বাবার কাজটাই ছিলো সঠিক আর আমারটা ছিলো বেঠিক। আল্লাহ তা'আলা তো নিজ বান্দার উপর মা-বাবার চেয়ে দয়ালু। তাই তিনি বান্দার জন্য সেটাই ফয়সালা করেন, যা বান্দর জন্য প্রয়োজন মঙ্গলজনক | কিন্ত্ব বান্দা হয়ত বিষয়টি বোঝেনা | বুঝলেও পরে বোঝে । হযরত মুসা (আ.)-এর ঘটনা ঘটনাটি শুনেছি আমার শায়খ ভা. আবদুল হাই (রহ.)-এর মুখে । ঘটনাটি এই- হযরত মূসা (আ.) আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথে এক লোকের সাথে 'তীর দেখা হয়। লোকটি বললো, মূসা! আপনি তো আল্লার কাছে যাচ্ছেন। নিজের প্রয়োজনের কথা বলার মোক্ষম সময় তো এটাই হয়। আমি একজন গরীব মানুষ । উপরন্তু নানা মুসিবতে জর্জরিত । আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, তখন দয়া করে আমার কথাও বলবেন। আল্লাহর দরবারে আমার সুখ-শান্তির জন্য একটু দু'আ করবেন। হযরত মূসা লোকটিকে ওয়াদা দিলেন। বললেন, ঠিক আছে, তোমার জন্য দুঁআ করবো । তারপর মূসা (আ.) চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বললেন, কথাশেষে লোকটির কাছে দেয়া প্রতিশ্রণতির কথা মনে পড়লো । তাই আল্লাহকে বললেন, হে আল্লাহ! অমুক জায়গায় আপনার এক বান্দা আছে। তার নাম এই । সে আমাকে বলেছিলো, আমি যখন আপনার সামনে আসবো, তখন তার দুরাবস্থার কথা যেন আপনাকে জানাই। হে আল্লাহ! সেও তো আপনার বান্দা। আপনি তার উপর একটু দয়া করুন। সে যেন সুখ-শাস্তিতে থাকতে পারে এর ব্যবস্থা করে দিন। তাকে আপনার নেয়ামত দান করুন এবং তার মুসিবত দূর করে দিন। আল্লাহ বলেন, মুসা! তাকে অল্প নেয়ামত দেবো, না বেশি নেয়ামত দেবো? মুসা (আ.) ভাবলেন, আল্লাহর কাছে চাচ্ছি সুতরাং কম চাইবো কেন? তাই তিনি বললেন, হে আল্লাহ নেয়ামত যেহেতু দেবেন তো বেশি করে দিন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও। আমি তাকে অনেক নেয়ামত দিয়ে দিলাম। আল্লাহর কথা শুনে হযরত মুসা (আ.) খুব খুশি হলেন। তারপর যে কদিন তুর পাহাড়ের থাকার ছিলো, সে কয়দিন সেখানে থাকলেন। কয়েকদিন পর যখন তিনি তুর পাহাড় থেকে ফিরে এলেন, তখন তার অন্তরে জাগলো, যে বান্দর জন্য আল্লাহর কাছে দু'আ করেছিলাম, তার একটু ৬//1./51140101135.00এ

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।