কেউ-কেউ বলেন, ইস্তেখারার পর অন্তর একদিকে ঝুঁকে পড়ে । অবশ্য অনেক ক্ষেত্রে এমনটি হয়েও থাকে । তখন মন যে দিকে ঝুঁকবে সেটাই করবে। কিন্ত ধরুন, কারো যদি এমন অবস্থাও সৃষ্টি না হয়; বরং ইস্তেখারার পরেও মন দোদুল্যমান থাকে । মনে রাখবেন, তখনও ইসতেখারার উদ্দেশ্যে পূর্ণ হয়ে যায়। কেননা, ইস্তেখারা করার পর আল্লাহ তা'আলা বান্দার জন্য সেটাই ফয়সালা করেন, যা তার জন্য কল্যাণকর । তারপর অবস্থার এমন পরিবর্তন ঘটে, যা বান্দার জন্য মঙ্গলজনক | অনেক সময় মানুষ কোনো বিষয়কে খুব কল্যাণকর মনে করে; কিন্তু হঠাৎ একটি বাধা তার সামনে এসে দীড়ায়। আল্লাহ বান্দাকে ওই কাজ আর করতে দেননা। এর অর্থ হলো, প্রকৃতপক্ষে এটা তার জন্য কল্যাণকর ছিলোনা । কল্যাণ কিসের মধ্যে, এটা তো আল্লাহই ভালো জানেন। তাই ইস্তেখারার বরকতে তাকে এমন কাজ করার তাওফীক দেন, যা তার জন্য কল্যাণকর । কিন্তু অনেক সময় বিষয়টি বান্দার কাছে অবোধগম্য থেকে যায়। তোমার জন্য এটাই ভালো ছিলো _ যেহেতু বিষয়টি বান্দা বুঝে উঠতে পারে না, তাই অনেক সময় সে আল্লাহর কাছে অভিযোগ করে যে, হে আল্লাহ, আমি চাইলাম কী আর আপনি করলেন কী! এইজন্যই হযরত আবদুল্লাহ ইবনে উমর (ো.) বলেন, হে মূর্খ! তুমি নিজের সীমিত বুদ্ধি নিয়ে ভাবছো কাজটি তোমার জন্য মঙগলজনক হয়নি। কিন্তু যার ইল্মে রয়েছে গোটা বিশ্বজগতের সবকিছু, প্রকৃতপক্ষে তিনিই তো জানেন তোমার জন্য কোনটি মজলজনক । তিনি যা করেছেন, সেটাই তোমার জন্য মঙ্গলজনক । অনেক সময় মানুষের কাছে বিষয়টি পুরো জীবনের জন্য অবোধগম্য থেকে যায়। তারপর পরকালে গিয়েই পরিষ্কার হবে কোন বিষয়টি তার জন্য ভালো ছিলো । শিশুর মতো তুমি যেমন একটি শিশু । মা-বাবার কাছে বাহানা ধরেছে সে অমুক জিনিস খাবে। মা-বাবা জানে, জিনিসটি খেলে তার ক্ষতি হবে। তাই তারা জিনিসটি তাকে দিচ্ছেনা। এখন শিশুটি নিজের মূর্খতার কারণে মনে করছে। মা-বাবা আমার উপর যুলুম করছে। আমি যা চাই তা দিচ্ছেনা । বরং উল্টো তিতা উষধ খাওয়াচ্ছে। শিশুটি তিতা ওধধের উপকারিতা জানে না। তাই ভাবছে, এটা আমার জন্য কল্যাণকর নয় । ড//1./51140101135.00এ
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।