বিপরীত কাজ পেয়ে সে বলে, আমি আল্লাহর কাছে কামনা করেছি আমার জন্য যা ভালো হয় তা, অথচ পেলাম এ কাজ, এখন একাজে তো দেখি শাস্তি নেই, স্বস্তি নেই। তারপর কিছুদিন যাওয়ার পরই বিষয়টি তার কাছে স্পষ্ট হয়। তখন সে টের পায়, মূলত আল্লাহ আমার জন্য যা ফয়সালা করেছেন, তাতেই মঙ্গল ও কল্যাণ। অর্থাৎ তাৎক্ষণিকভাবে বুঝে না এলেও বিষয়টি সে পরে বুঝতে পারে। তাছাড়া কোন কাজে কল্যাণ আছে আর কোন কাজে কল্যাণ নেই, তা অনেক সময় দুনিয়াতে বোঝা যায় না, বরং আখেরাতে তা প্রকাশ পাবে । এ বর্ণনায় কয়েকটি বিষয় সবিশেষ উল্লেখযোগ্য । এগুলো বুঝে নেয়া প্রয়োজন। প্রথম কথা হলো, বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেখারা করে, আল্লাহ তখন কল্যাণের ফয়সালা করেন। ইস্তেখারা কাকে বলা হয়? এ ব্যাপারে মানুষের মাঝে বিভিন্ন ভ্রান্ত ধারণা পাওয়া যায়। সাধারণত মনে করা হয়, ইস্তেখারার জন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি ও আমল। তারপর রয়েছে স্বপ্ন দেখা । স্বপ্পের ভেতর এ দিকনির্দেশনা দেয়া হয় যে অমুক কাজটি কর। মনে রাখবেন, ইস্তেখারার যে মাসনূন পদ্ধতি, রাসূলুল্লাহ (সা.) থেকে প্রমাণিত, সেখানে এ ধরনের কোনো কথা নেই । ইস্্তেখারার পদ্ধতি এবং দু'আ ইস্তেখারার মাসনূন পদ্ধতি এই- দুই রাকাত নফল নামায ইসতেখারার নিয়তে পড়বে । নিয়ত করবে এভাবে, আমার সামনে পথ আছে দুটি । এর মধ্য থেকে যেটি আমার জন্য মঙ্গলজনক আল্লাহ যেন আমার জন্য তার সিদ্ধান্ত দান করেন। তারপর দুই রাকাত নামায পড়বে । নামাযের পর ইস্তেখারার মাসনূন দু'আ পড়বে, যা রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দু'আটি খুব বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ । নবীরাই পারেন এমন অন্তপ্রাণসম্পন্ন দু'আ করতে ও শেখাতে । আর কারো পক্ষে এমন দু'আ রচনা করা সন্ভব নয়। মাথার ঘাম পায়ে ফেললেও নয় । দু'আটি এই- ১৮ 7 ৩০১৬ এরি ভএছ 2০ তো 2586 (১০ 29 18 9 09 2১ 5 5১৪ আও ০ না ৩০০ 8১ 2৬ 2 দেখ | ৬ পি এ ও 5 ক 2৩25 9 ১৩ ৬ ৩৪7 এল ও০ //./5114 01311318001
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।