Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

নিয়ত যথেষ্ট হতো, তাহলে ঘরে বসে মনে-মনে নামায পড়ে নিলেই তো হতো। আপনি নিয়ত করেছেন লাহোর যাবেন; কিন্ত উঠে বসেছেন কোয়েটার ট্রেনে, তাহলে লাহোর কি যেতে পারবেন? পারবেন না। সুতরাং বোঝা গেলো শুধু নিয়ত যথেষ্ট নয়; বরং নিয়তের পাশাপাশি আমলও জরুরি । আর রাসূলুল্লাহ (সা.)-এর তরিকার নামই তো হলো আমল। সুতরাং নামায পড়তে হবে সেভাবে যেভাবে, রাসূলুল্লাহ (সা.) পড়েছেন। ও আযানের গুরুত্ব আলোচ্য হাদীসে তারপর রাসূলুল্লাহ (সা.) বলেছেন- 15১০1৮50১98 ৪১৩] ০০৪৮9 অর্থাৎ যখন নামাযের সময় হবে, তখন তোমাদের মধ্য থেকে একজন আযান দিবে । আযান দেয়া সুন্নাত। মনে করুন কেউ যদি মসজিদে নামায না পড়ে কোনো কারণে ময়দানে বা বনে নামায পড়ে, তখনও আযান দেয়া সুন্নাত। এমনকি একাকী নামাযের সময়ও আযান সুন্নাত। কেননা, আযান আল্লাহর দ্বীনের একটি প্রতীক ও আলামত । কোনো-কোনো আলেমের কাছে প্রশ্ন করা হয়েছিলো, ময়দানে বা জঙ্গলে আযান দেয়ার মাঝে কী হেকমত? কিংবা যেখানে শোনার কেউ নেই সেখানে । যেমন- অমুসলিম দেশে আযান কেন দেয়া হয়? আলেমরা এর উত্তর দিয়েছেন, আল্লাহর সৃষ্টি অগণিত। তোমার আযান মানুষ হয়ত শোনে না, তবে হতে পারে ফেরেশতা কিংবা জ্বিনরা তোমার আযান শুনবে এবং তোমার সাথে নামাযে শরিক হবে। সারকথা হলো, নামাযের পূর্বে আযান দেয়া সুন্নাত । এমনকি একাকী হলেও । বড়কে ইমাম বানাবে তারপর তিনি বলেন, হক ১542) অর্থাৎ তোমাদের মধ্য থেকে যিনি বয়সের দিক থেকে বড় হবেন, তিনি ইমামতি করবেন। মূল বিধান হলো এরকম- জামাতের সময় যদি অনেক লোক থাকে, তাহলে যিনি এদের মধ্যে বড় আলেম ইমামতি করবেন তিনি। আর উক্ত ক্ষেত্রে যেহেতু এরা সকলেই ইল্মের দিক থেকে সমান ছিলেন, সবাই দল বেঁধে রাসূলুল্লাহ (সো.)-এর খেদমতে এসেছিলেন, সবাই একই ইল্ম তার কাছ থেকে গ্রহণ করেছিলেন, তাই আল্লাহর রাসূল (সা.) এদেরকে উক্ত নির্দেশ দিয়েছেন। 08114 0191185.001

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।