Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

অনুরূপভাবে কোম্পানীর শেয়ারও ব্যবসাপণ্যের অন্তর্ভস্ত। শেয়ার দু'ধরনের হয়ে থাকে । (এক) আপনি কোনো কোম্পানীর শেয়ার এ উদ্দেশ্যে ক্রয় করলেন যে, এর দ্বারা আপনি কোম্পানীর মুনাফা (01510570) ভোগ করবেন। অর্থাৎ আনুপাতিকহারে কোম্পানীর বাৎসরিক মুনাফা হাসিল করাই আপনার উদ্দেশ্য । (দুই) আপনি কোম্পানীর শেয়ার নিয়েছেন ক্যাপিট্যাল গেইনের উদ্দেশ্যে। অর্থাৎ বাৎসরিক মুনাফা আপনার উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো, দাম বাড়লে শেয়ারটা বিক্রি করে মুনাফা লাভ করবেন। এই দ্বিতীয় অবস্থায় শরীয়তের দৃষ্টিতে মার্কেট ভ্যালু অনুযায়ী শেয়ারের পুরো মূল্যের উপর যাকাত ওয়াজিব হবে। যেমন আপনি পঞ্চাশ টাকা দিয়ে কোম্পানীর একটি শেয়ার কিনলেন। উদ্দেশ্য ছিলো, এটির মূল্য বেড়ে গেলে বিক্রি করে মুনাফা অর্জন করবেন। তারপর যেদিন আপনি যাকাতের হিসাব বের করেছেন, সেদিন শেয়ারটির মার্কেট ভ্যালু ঘাট টাকায় দীড়ালো। তাহলে শেয়ারের দাম ষাট টাকা ধরেই যাকাত দিতে হবে একশ ভাগের আড়াই ভাগ । আর যদি বাৎসরিক মুনাফা হাসিলই আপনার আসল লক্ষ্য হয়, এই অবস্থায় শেয়ারসমূহের কেবল ওই অংশের উপর যাকাত ওয়াজিব হবে, যেটা যাকাতের যোগ্য. মালের মোকাবেলায় হবে। বিষয়টি এমন- 1 ধরা যাক, শেয়ার মার্কেটে ভ্যালু ১০০ টাকা। এর মধ্যে ৬০ টাকা বিল্ডিং ও মেশ্নারীর মোকাবেলায় । ৪০ টাকা কাচামাল, উৎপাদিত দ্রব্য ও নগদ টাকার মোকাবেলায় । এখানে যেহেতু এ শেয়ারের ৪০ টাকা যাকাতযোগ্য অংশসমূহের মোকাবেলায়, সেহেতু শতকরা আড়াই টাকা হিসাবে ৪০ টাকার উপর যাকাত ওয়াজিব । বাকি ৬০ টাকার উপর যাকাত ওয়াজিব হবে না। যদি কোম্পানীর বিল্ডিং ও মেশিনারীর বিস্তারিত বিবরণ জানা না থাকে, তাহলে তা যেকোনো ভাবে জেনে নিতে হবে। এটা যদি সম্ভব না হয়, তাহলে সতর্কতাস্বরূপ পুরা শেয়ারের মাকেট ভ্যালুর উপরই যাকাত দেয়া উচিত। কারখানার যেসব মাল যাকাতযোগ্য ফ্যাক্টুরির উৎপাদিত মালের উপর যাকাত ওয়াজিব । সুতরাং উৎপাদিত মালের মূল্য ধরে শাকাত দিতে হবে। অনুরূপভাবে উৎপাদিত দ্রব্যের কাচামালের মুল্যের উপরও যাকাত আসবে । কেননা, এগুলো যাকাতযোগা ড/৬5%.21100090109.0010

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।