হিসাব করার সময় এভাবে হিসাব করবে যে, যদি সে তার স্টকের সব পণ্য মার্কেট থেকে খরিদ করে, তাহলে মূল্য কত হবে । যাকাতদাতা সেই মূল্যমানের উপরই যাকাত দিবে। দেখুন, মূল্যমান দু'ধরনের হতে পারে। 'রিট্যাল প্রাইস' এবং “হোলসেল প্রাইস" । তবে সতর্কতা হলো, “হোলসেল প্রাইস' তথা বিক্রির পাইকারী মূল্য ধরেই তা থেকে আড়াই শতাংশ যাকাত দেয়া । কোন্ কোন্ জিনিস ব্যবসাপণ্য বিক্রি করার উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য ব্যবসাপণ্যের অন্তর্ভুক্ত । সুতরাং বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত ফ্ল্যাট, প্রট ও গাড়ী-বাড়ী ব্যবসাপণ্য হিসাবে বিবেচিত হবে। সুতরাং এগুলো কেনার সময় যদি শুরুতেই মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে, তাহলে এগুলোর উপর যাকাত দিতে হবে। অনেকে ইনস্টুসেন্টের নিয়তে প্লট খরিদ করেন। শুরুতেই তাদের নিয়ত থাকে, লাভে বিক্রি করতে পারলে বিক্রি করে দেবো। সুতরাং এ ধরনের প্রটের মূল্যমানের উপর যাকাত আসবে । আবার অনেকের নিয়ত থাকে, সুযোগ-সুবিধা হলে বসবাসের জন্য সেখানে ভবন বানাবে । আবার সুবিধামতো তা ভাড়াও দিয়ে দিতে পারে কিংবা বিক্রিও করে দিতে পারে। অর্থাৎ স্পষ্ট ও নির্ধারিত কোনো নিয়ত তার নেই । বরং এমনিতেই খরিদ করেছে আর কি। তাহলে এ সূরতে ওই প্রটের উপর যাকাত আসবে না। সারকথা হলো, যাকাত শুধু এক সূরতে ওয়াজিব হয় তথা বিক্রির উদ্দেশ্যে কিনলে যাকাত ওয়াজিব হয়। সুতরাং কেনার সময় যদি বসবাসের নিয়ত থাকে এবং পরবর্তীতে নিয়ত পাল্টে যায়, পরবর্তীতে সে ভেবেছে, বিক্রি করে মুনাফা ভোগ করবে। তাহলে শুধু নিয়ত ও ইচ্ছার পরিবর্তনের কারণে ক্রয়কৃত প্রটের উপর যাকাত আসবে না। তবে হ্যা, ইচ্ছার পরিবর্তনের পর যদি তা বাস্তবেই বিক্রি করে দেয়, তাহলে যাকাত আসবে । মোদ্দাকথা, খরিদ করার সময় পুনরায় বিক্রি করার নিয়ত থাকলে এ পণ্যের উপর শতকরা আড়াই ভাগ যাকাত আসবে। কোন্ মূল্যমান বিবেচিত হবে : এখানে মনে রাখতে হবে, যেদিন আপনি যাকাতের হিসাব করবেন, সেদিনের দামই ধরতে হবে। যেমন এক লাখ টাকা দিয়ে আপনি একটি প্রট খরিদ করেছেন । কিন্তু বর্তমানে তার বাজার মূল্য হলো দশ লাখ টাকা । তাহলে যাকাত দিবেন দশ লাখ টাকার আড়াই ভাগ । শুধু এক লাখ টাকার হিসাবে যাকাত দিলে যথেষ্ট হবে না। ড৮/৬৮.911000901109,.0090
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।