ধাতু দ্বারা তৈরিকৃত অলংরারের উপর যাকাত আসবে না । যেমন হীরা-জহরতের অলংকারের উপর যাকাত আসবে না, যাবত এগুলো ব্যবসায়ের জন্য না হয়। যাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে যুক্তি খোজা যাবে না এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যাকাত একটি ইবাদত । আল্লাহর পক্ষ থেকে আরোপিত একটি ফরয বিধান । অথচ অনেকে এ ক্ষেত্রে বুদ্ধি-যুক্তি দেখাতে চায়। তারা বলে, অমুক জিনিসের উপর যাকাত ওয়াজিব কেন এবং অমুক্জিনিসের উপর ওয়াজিব নয় কেন? সোনা-রুপার যাকাত ওয়াজিব কিন্ত্ হীরা জহরতের উপর ওয়াজিব নয় কেন? প্রাটিনামের উপর কেন যাকাত নেই? এ জাতীয় প্রশ্ন ঠিক এমনই যে, মুসাফির জোহর আসর ও ঈশার নামায কসর পড়ে; কিন্ত্র মাগরিবের ক্ষেত্রে সে কসর পড়ে না কেন? কিংবা এক ব্যক্তি উড়োজাহাজে উড়ে বেড়ায়। তার সফর কত আরামদায়ক | তার জন্য কসর। অথচ আমি করাচির রাস্তায় কত কষ্ট করে বাসে চলাফেরা করি আমার জন্য কসর নয় কেন? এসব প্রশ্ন অবাস্তর। এগুলোর একটাই উত্তর। তাহলো এসব আল্লহর ইবাদত । আর ইবাদতের মাঝে বিদ্যমান বিধানাবলী আল্লাহই বলে দিয়েছেন। সেসব বিধানের পাবন্দি জরুরি । অন্যথায় ইবাদত ইবাদত থাকবে না। এক্ষেত্রে যুক্তির ঘোড়া দৌড়ানো যাবে না। ইবাদত করা আল্লাহরই নির্দেশ অথবা মনে করুন, এক ব্যক্তি বললো, জিলহজ্জের নবম তারিখে হজ্ব করতে হয়। অথচ আমার জন্য সহজ হলো এখন গিয়ে হন করে আসা। প্রয়োজনে একদিনের পরিবর্তে আমি আরাফাতে তিন দিন অবস্থান করবো। বলুন, এ ব্যক্তির কি হজ্ব হবে? একদিনের পরিবর্তে তিনদিন অবস্থান করলেও তার হজ্ব তো হবে না। কেননা, সে আল্লাহ তাআলার বাতলানো পদ্ধতিতে ইবাদত করেনি। সুতরাং সোনা-রুপাতে যাকাত কেন? আর হীরার ক্ষেত্রে যাকাত নেই কেন? এ জাতীয় প্রশ্নও ঠিক এমনই | ইবাদতের মাঝে বুক্তি চালানো যাবে না। ব্যবসায়িক পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি ব্যবসাপণ্যের উপরও যাকাত ফরয । যেমন বিক্রির জন্য দোকানে যেসব পণ্য স্টক আছে, সেগুলোর উপর যাকাত ফরয। তবে এসব পণ্যের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে এ স্বাধীনতা আছে যে, যাকাত দানকারী তার ব্যবসাপণ্য ড৮/৬৮.911000901109,.0090
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।