Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

যাকাতের গুরুত্ একশ ভাগের মধ্যে মাত্র আড়াই ভাগ হলো যাকাতের সম্পদ, যার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বারবার নির্দেশ দিয়ে বলেছেন_ _ 8490150) 5050 25০7 নামায কায়েম করো এবং যাকাত দাও। যেখানেই নামাযের কথা এসেছে, সাথে সাথে সেখানে যাকাতের কথাও এসেছে। যাকাতের গুরুত্ব এতটাই দেয়া হয়েছে। এ সম্পদ তো আল্লাহরই । তিনি দয়া করে আমাদেরকে মালিক বানিয়েছেন। আর তাঁর রাস্তায় খরচ করার জন্ন্য মাত্র আড়াই ভাগ চেয়েছেন। কাজেই এমন মুসলমানদের উচিত এটি ঠিকভাবে আদায় করে দেয়া। আদায়ের ক্ষেত্রে কোনো গড়িমসি না করা। এত অল্প সম্পদ দান করে দিলে তোমার উপর তো আর আকাশ ভেঙ্গে পড়বে না কিংবা কেয়ামতও চলে আসবে না। যাকাত হিসাব করে আলাদা করে নাও অনেকেই এ গুরুতৃপূর্ণ বিধান নিয়ে ছিনিমিনি খেলে। তারা যাকাতের হিসাবই করে না। তারা চিন্তা করে, যাকাত দিতে যাবো কেন? সম্পদ আসবে -শুধুই আসবে। যাকাত আবার.কী? অপরদিকে অনেকে এমনও আছেন, যারা যাকাত দেয়ার প্রয়োজনীয়তা বোধ করেন বটে, দেনও । কিন্ত্ব যাকাত বের করার সঠিক পদ্ধতিটা অবলম্বন করেন না। যেহেতু একশ ভাগের আড়াই ভাগ হলো যাকাতের সম্পদ, সুতরাং উচিত হলো যথাযথভাবে হিসাব করে এ অংশটুকু বের করে নেয়া। তারা মনে করে সঠিক হিসাব বের করার এত ঝামেলা পোহাবার কে? কে যাবে সব স্টক চেক করতে? সুতরাং একটা অনুমান করে দিয়ে দিলেই হলো । কিন্ত এটা ভাবেন না যে, এ অনুমানের মধ্যে তো ভুলও হতে পারে। এমনও তো হতে পারে যে, যাকাত কম হয়ে গেছে। যদি বেশি হয়, তাহলে তো ভালো কথা । তখন সে ইনশাআল্লাহ এর জন্য পাকড়াও হবে না। কিন্ত্র যদি কম হয়, এমনকি এক টাকা কম হলেও মনে রাখবেন, এই এক টাকা আপনার জন্য হারাম আর এ এক টাকাই সমস্ত সম্পদকে ধ্বংস করার জন্য যথেষ্ট । এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সাধারণ সম্পদের সঙ্গে যাকাতের অর্থ মিশে গেলে সেই অর্থই ধ্বংসের জন্য যথেষ্ট । এটাই আপনার জন্য বিপগগ ডেকে আনবে। ড/৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।