[007191131 _....__ ইসলাহী খুতুবাত ৯১ সীমিত সময়ে ওই সীমিত কাজগুলো করা ছাড়া অন্য কোনো যোগ্যতাই তার মাঝে নেই। তাই মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো তো আল্লাহই দিয়ে দেন। পৃথিবীর প্রতিটি বস্তু তারই । এ মর্মে আল্লাহ তা'আলা বলেছেন- ১৮৫। ৪০ ০১০৪ ০4) নভোমণ্ল ও ভূমণ্ডলের মাঝে যা কিছু রয়েছে, সবকিছুর মালিক আল্লাহ। (সুরা বাকরা : ২৮৪) আল্লাহই প্রকৃত মালিক আল্লাহ তা'আলা সবকিছুর প্রকৃত মালিক। কিন্ত তাঁর অফুরান দয়া দেখুন। তিনি এসব কিছুর মালিক আবার আমাদেরকে করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি সূরা ইয়াসিনে ইরশাদ করেছেন_ ৫76 এ এ ০ ০৪ ৩৮ 15 ৮9 (4105 ০)৯৮) _ ০৩৬ তারা কি দেখে না, তাদের জন্য আমি নিজ হাতের তৈরী বস্ত্র দ্বারা চতুস্পদ বন সৃষ্টি করেছি। তারপর তারাই এগুলোর মালিক। -(সূরা ইয়াসিন : ৭১) সুতরাং আমাদের ধন-সম্পদের মাঝে আল্লাহর হকই সব চেয়ে বেশী । তাই এগুলো আল্লাহর হুকুম মতই ব্যয় করতে হবে। নির্ধারিত অংশ তাঁর রাস্তায় দান করতে হবে । তারপরই অবশিষ্ট সম্পদ আমাদের জন্য হালাল হবে। হবে বরকতময় ও সৌভাগ্যের কারণ । অন্যথায় এ সম্পদই আমাদের জন্য আগুন হয়ে দাঁড়াবে, যা দিয়ে বিচার দিবসে আমাদেরকে দাগ দেয়া হবে। দিবে শুধু একশ ভাগের আড়াই ভাগ আল্লাহ যদি বলতেন, আমার দেওয়া অর্থসম্পদ থেকে আমার রাহে ব্যয় করবে সাড়ে সাতানব্বই ভাগ আর আড়াই ভাগ রাখবে নিজের কাছে, তাহলে এটা ইনসাফবিরোধী হতো না মোটেও । কেননা, অর্থসম্পদ সবই তো তাঁর। তিনিই তো এগুলোর প্রকৃত মালিক । কিন্ত তিনি এমনটি বলেননি বরং নিজের বান্দাদের উপর দয়া করেছেন। বলে দিয়েছেন আমি জানি, তোমরা দুর্বল অর্থ- সম্পদের প্রতি রয়েছে তোমাদের প্রবল আর্কৰণ। তাই সাড়ে সাতানব্বই ভাগই তোমরা রেখে দাও। বাকি আড়াই ভাগ আমার র্রাস্তায় খরচ করবে । তখন সাড়ে সাতানব্বই ভাগ তোমার জন্য হালাল হবে, যা তোমাদের জন্য হবে বরকতপূর্ণ। যেডাবে ইচ্ছা সেভাবে বৈধ উপায়ে খরচ করতে পারবে । ড৮৬/৮৮.21107001179..00170
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।