Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

_ শুরু করে দিলাম কুরআন তেলাওয়াত। পরক্ষণেই দেখতে পেলাম অভাবনীয় দৃশ্য! মানুষ ছাতা-পাতা মাথায় দিয়ে ছুটে আসছে দোকানের দিকে | আমি অবাক হলাম। ভাবলাম, কিতাব-পত্র তো লোকজনের এখনই দরকার এমন নয়। তাপরও দেখলাম যথেষ্ট বেচা-বিক্রি হলো । এখন আমার অন্তরে এ বিশ্বাস জন্মালো যে, এসব গ্রাহক মূলত নিজেরা আসেনি। এদেরকে আসলে অন্য কেউ পাঠিয়েছেন। তিনিই পাঠিয়েছেন, যিনি এ দোকানকে করেছেন আমার রিযিকের জন্য উসিলা। ফর্মবন্টন আল্লাহর পক্ষ থেকে মোটকথা এই ব্যবস্থাপনা মূলত আল্লাহরই । তিনি তোমার কাছে গ্রাহক পাঠান। গ্রাহকের অন্তরে তোমার দোকানের প্রতি আগ্রহ সৃষ্টি করেন। বলুন তো, এ পর্যস্তকি কেউ এ বিষয়ে কনফারেন্স করেছিলো যে, এত লোক কাপড় খরিদ করবে। এত লোক চাউল খরিদ করবে আর এত লোক জুতা খরিদ করবে, পেয়ালা কিংবা অন্য কোনো জিনিস। এ সিদ্ধান্ত নেয়ার জন্য দুনিয়াতে আজ পর্যন্ত এ ধরনের কনফারেন্স হয় নি। বরং আল্লাহরই কারো অন্তরে প্রয়োজন সৃষ্টি করে দিলেন, যেন চাউল বা আটা খরিদ করে, যার ফলে খরিদ্দাররা দোকানে যায়, মার্কেটে যায়। নিজের চাহিদা মত জিনিস ক্রয় করে নিয়ে আসে । জমি-জিরাত থেকে শস্য উৎপাদান করেন কে? ব্যবসা-বাণিজ্যে জমি-জিরাত ইত্যাকার সবকিছু আল্লাহরই দান। তিনিই এগুলো থেকে অর্থ-সম্পদ বের করে দেন। দেখুন একজন কৃষকের কাজ হলো জমিতে হাল দিয়ে বীজ বপন করে আসা। প্রয়োজনে সেখানে সার-পানি দেয়া। কিন্ত এ বীজকে কিশলয়ে পরিণত করেন তো আল্লাহই । দুর্বল, নগণ্য ও অতি ক্ষুদ্ধ একটি বীজ কিভাবে এমন কঠোর জমি ফেঁড়ে বের হয়ে আসে? তারপর সে অংকুরের রূপ নেয়? তিরতিরে এ অংকুরটিই রোদ-বৃষ্টি ও বাতাসের ঝাপটা মোকাবেলা করে পরিণত হয় চারাগাছে। সেই চারাটিই একদিন বড় হয় । ফলে- ফুলে ভরে ওঠে। দুনিয়ার মানুষকে উপকৃত করে। কে সেই সন্তা, যিনি এসব কিছু করেন? আল্লাহই সেই সত্তা, যিনি এসব কিছু এমন সুনিখুণভাবে করেছেন। মানুষ স্রষ্টা হতে পারে না সুতরাং ব্যবসা-বাণিজ্য জমি-জিরাতসহ আয়ের সকল উৎসই মূলত আল্লাহরই দান। এ দুনয়াতে মানুষ এসেছে সীমিত কিছু কাজ করার জন্য । ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।