টিটি র্রারারানিরিনা। ইসলাহী খুতুবাত_._. .. . . ৮৯ আল্লাহই করছেন। মানুষ মানুষের জন্য এ নিয়মের ছকে তিনি গোটা বিশ্বযব্যবস্থাকে চালাচ্ছেন। একজনের প্রয়োজন হয় অপরজনের কাছে। একজনের প্রয়োজন পূরণ হয় অপরজনের মাধ্যমে । একজনের অস্তরে তিনি দোকান খোলার ইচ্ছা তৈরি করেন। আর অপরজনের অন্তরে ইচ্ছা তৈরি করেন সে দোকান থেকে কেনার । একটি শিক্ষামূলক ঘটনা আমার বড় ভাই যাকী কাইফী (রহ.)। আল্লাহ তা“আলা তার মাকাম উচু করুন। আমীন। লাহোরে তাঁর একটি কুতুবখানা ছিলো । ইদারায়ে ইসলামিয়াত নামক কুতুবখানাটিতে তিনি ইসলামী বইপত্র বিক্রি করতেন। দোকানটি অবশ্য এখনও আছে। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা নিজ রহমত ও কুদরতের আজব কারিশমা ব্যবসা-বাণিজ্যে দেখান। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো । পুরো শহরই ছিলো বৃষ্টির চাদরে ঢাকা। বৃষ্টিতে রাস্তাঘাটেও জমে গিয়েছিলো কয়েক ইঞ্চি পানি। আমি ভাবলাম, এ বৃষ্টির মাঝে আজ আর কে বের হবে? রাস্তা-ঘাটের পানি ডিঙিয়ে কে ই-বা আসবে কিতাব কিনতে? তাও আবার ধর্মীয় কিতাব । আজকাল তো মানুষ ধর্মীয় বইপত্র কিনতেই চায় না। দুনিয়ার সব প্রয়োজন পূরা হলে তবে খেয়াল জাগে ধর্মীয় কিতাব কেনার কথা । মানুষ ধর্মীয় বইকে মনে করে ফালতু জিনিস। জানার জন্য কিংবা আমল করার জন্য পড়ে না। বরং সময় কাটানোর জন্য পড়ে। আজ এমন বৃষ্টির দিনে কে আসবে এ ধরনের কিতাব কিনতে? সুতরাং আজ আর যাবো না, দোকান খুলবো না। আমার এ ভাই ছিলেন বুযুর্গদের সোহবতধন্য । থানবী (রহ.)-এর সোহবত ও তাঁর ভাগ্যে জুটেছিলো। তাই তিনি বলেন, উক্ত ভাবনা মনে আসার পরক্ষণেই ভাবলাম, ঠিক আছে, কেউ কিতাব কিনতে আসুক বা না আসুক কিন্ত আল্লাহ তা'আলা এ দোকানটিকেই আমার উপার্জনের অসিলা বানিয়েছেন। সুতরাং আমার কাজ হলো দোকান খুলে বসা। গ্রাহক পাঠানো আমার কাজ নয়। তাই আমি আমার কাজ করবো, আমার কাজে অবহেলা করবো না। বৃষ্টি হচ্ছে হোক। আমাকে দোকান খুলভেই হবে। এ ভেবে আমি ছাতা হাতে নিলাম। কাদা-পানি পাড়ি দিয়ে চললাম দোকানের দিকে । তারপর দোকান খুলে বসে রইলাম । চিন্তা করলাম, আজ তো আর গ্রহাক আসবে না। সুতরাং সময় নষ্ট করে লাভ কী? এর চাইতে ভালো হয় বসে বসে কুরআন তেলাওয়াত করি। ড৮$/.2111)00109..0010)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।