Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

[007151131 _ ইসলাহী খুতুবাত ৮৩ থাকবে শুধু নেকী। সুতরাং খর্বিত অধিকারের বিনিময়ে তখন হকদারদেরকে তার আমলনামা থেকে নেকী দেয়া শুরু হবে। কাউকে নামায দিয়ে দেয়া হবে। কাউকে রোযা দেয়া হবে। এভাবে হকদাররা তার অর্জিত নেকীগুলো আপন- আপন হক অনুপাতে তার আমলনামা থেকে তুলে নিয়ে যাবে । আর সে খালি হাত নিয়ে পড়ে থাকবে । নামায, রোযা ইত্যাদির যে বিপুল নেকী নিয়ে এসেছিলো, দেখা যাবে পাওনা পরিশোধ করতে গিয়ে সবই শেষ হয়ে যাবে। কিন্ত এখনও পাওনাদার রয়ে গেছে। তখন আল্লাহ তা'আলা নির্দেশ দিবেন, এদের পাওনা আদায়ের পদ্ধতি হলো পাওনাদারের আমলনামায় রক্ষিত গুনাহগুলো এনে এর আমলনামায় রেখে দাও । এভাবে অবশেষে সে নিজের সব নেকী হারিয়ে উপরস্ত্র অন্যের গুনাহ মাথায় নিতে বাধ্য হবে। এ হলো আসল দরিছ্ব। উক্ত হাদীস থেকে অনুমান করুন, বান্দার হক কত কঠিন বিষয়। অথচ. আমরা এ বিষয়টিকে ইসলামের বাইরে ছুঁড়ে রেখেছি । কুরআন মজীদের আহ্বান তো ছিলো এই, হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। অর্ধেকটা নয়। ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরি । তোমাদের অস্তিত্, কৃষ্টিকালচারসহ সকল দিক থেকেই তোমরা ইসলামে প্রবেশ কর। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি ইসলামের অনুসরণ করতে পার, তবেই প্রকৃত অর্থে মুসলমান হতে পারবে । মূলত এক সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছিলো । ইসলাম শুধু তাবলীগের মাধ্যমে বিস্তার লাভ করেনি। ইসলাম বিস্তার লাভ করেছিলো মুসলমানদের জীবন, তাদের অবদান ও আচার-আচরণের মাধ্যমে । মুসলমানরা যেদিকেই গিয়েছেন সমুন্নত চরিত্রের প্রাচুর্যতা দেখিয়েছেন। ফলে লোহা গলে মোম হয়ে গিয়েছে তাদেরই পরশে এসে । তাদের পরিশীলিত জীবনাচারে মুগ্ধ হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছে। যে-ই তাদের সংস্পর্শে এসেছে, সে-ই ইসলামের প্রতি আকর্ষণ বোধ করেছে। আর আজ যে-ই আমাদের জীনাচার দেখে, সে-ই আমাদের প্রতি ঘূর্ণাবোধ করে। আমাদের থেকে দূরে সরে যায়। সুতরাং আমাদেরকে এখন থেকে অঙ্গীকার করতে হবে, আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো। জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মেনে চলবো । ড/৮%৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।