Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

কাউকে কষ্ট দেয়া ইসলাম পরিপন্থী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুসলমান তো সে, যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে । কোনো মুসলমানকে কষ্ট দেয়া কবীরা গুনাহ। মদপান করা, ব্যডভিচারে লিপ্ত হওয়া, শুকরের গোশত খাওয়া যেমন কবীরা গুনাহ, কোনো মুসলমানকে কষ্ট দেওয়াও অনুরূপ কবীরা গুনাহ। একজন মুসলমানের কর্তবা হলো, সে কাউকেই কষ্ট দিবে না। যেমন আপনি হয়ত গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন। এখন পথে যদি গাড়ি পার্কিং করার প্রয়োজন হয়, তাহলে এমনভাবে পার্কিং করুন, যেন কোনো পথিকের কষ্ট না হয়। যদি আপনি ক্লোনো চলার পথে গাড়ি পার্কিং করেন, যার কারণে পথচারীর চলাফেরায় সমস্যা সৃষ্টি হলো । আপনি হয়ত মনে করছেন, এক্ষেত্রে বড়জোর আমি ট্রাফিক আইন লংঘন করেছি। এটাকে আপনি কবীরা গুনাহ মনে করছেন না। অথচ এটা কেবল অন্যায় কাজ নয় বরং জঘন্য কবীরা গুনাহ। মদ খাওয়ার মতই এটি কবীরা গুনাহ এজন্য রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রকৃত মুসলমান সে, যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে । আপনি ভুল স্থানে পার্কিং করার অর্থই হলো আপনার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলো না। আজ আমরা ইসলামকে শুধু ইবাদত-বন্দেগী ও নামায রোযা কিংবা মসজিদের মধ্যেই আবন্ধ করে ফেলেছি। মানুষের অধিকার সংরক্ষণ করাকে ইসলাম মনে করি না। আল্লাহপ্রদত্ত মানুষের অধিকারকে আমরা ইসলামের বাইরের কিছু মনে করি। প্রকৃত দরিদ্র কে? হাদীস শরীফে এসেছে, একবার রাসূলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, বল তো, দরিদ্র কে? সাহাবায়ে কেরাম আরয করলেন, আমরা তো এমন ব্যক্তিকেই দরিদ্ব মনে করি, যার কাছে অর্থ-কড়ি নেই। রাসূলুল্লাহ (সা.) বললেন, যার কাছে অর্থ-কড়ি নেই, সে প্রকৃত দরিদ্র নয়। বরং প্রকৃত দরিদ্র হলো সেই ব্যক্তি, যে কেয়ামতের দিবসে আল্লাহর সামনে উপস্থিত হবে শূন্য হাতে । অথচ তার আমলনামায় বিপুল পরিমাণে রোযা থাকবে, নামায থাকবে, ওযীফা থাকবে, তাসবীহ থাকবে, নফল ইবাদতও বিপুল পরিমাণে থাকবে। কিন্ত্ব অন্যদিকে দেখা যাবে, সে কারও সম্পদ মেরে দিয়েছিলো । কাউকে ধোকা দিয়েছিলো । কারো মনে কষ্ট দিয়েছিলো । এভাবে সে বহু' মানুষের বহু অধিকার নষ্ট করেছে। এখন সেই হকদাররা এসে আল্লাহর দরবারে হাজির হবে । সকলেই আল্লাহর দরবারে নিজ-নিজ অধিকার খর্বিত হওয়ার কথা বলে এর বিচার চাইবে । কিন্তু আখেরাতে তো আর টাকা-পয়সা থাকবে না। ডলার থাকবে না। ড/৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।