Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

২৭ ৯১০০৯১৮৪৯৯২ ৯৪৯৮৪ তপতি ৯৯৯৯৯৯০৭ ৯৯৯৯৩০০৯৯৯৮ ০৮ ০০১০৯২৮ মা, রাজত্ব কিংবা নেতৃত্-কর্তৃত্বও তাদের লক্ষ্য ছিলো না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিলো আল্লাহর সন্ভষ্টি। তাই তারা যখনই জানতে পেরেছেন অঙ্গীকার ভঙ্গ করা অবৈধ আর এখানে পুৰোমাত্রায় অঙ্গীকার করা না হলেও সম্ভাবনা তো আছে। তাই তারা বিজিত এলাকা ছেড়ে পেছনে চলে এলেন। একেই বলে ইসলাম । এ সম্পর্কেই আল্লাহ তা“আলা ইরশাদ করেছেন- রে হিট ১1১12-১1 তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো | অঙ্গীকার পূরণে হযরত উমর (রা.) হযরত উমর (রা.) যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তখন সেখানকার ইহুদী-ধরিস্টানদের সঙ্গে এ মর্মে চুক্তি হয়েছিলো যে, আমরা তোমাদের জান ও মালের হেফাজত করবো। এর বিনিময়ে আমাদেরকে জিযিয়া দিবে । জিযিয়া মানে অমুসলিমদের থেকে আদায়কৃত ট্যাক্স। চুক্তিমাফিক তারা প্রতি বছর জিযিয়া আদায় করতে লাগলো । এরই মধ্যে একবার মুসলমানদের সঙ্গে অমুসলিমদের লড়াই শুরু হলো অন্য অঞ্চলে । ফলে বাইতুল মুকাদ্দাসের প্রতিরক্ষায় নিয়োজিত মুজাহিদদেরকে এই অঞ্চলে পাঠানোর পরামর্শ এক মুসলমানের পক্ষ থেকে এলো। হযরত উমর (রা.)-এর কাছে প্রস্তাবটি বেশ মনঃপুত হলো। তাই তিনি নির্দেশ দিলেন, বাইতুল মুকাদ্দাসের প্ররিতরক্ষায় নিয়োজিত মুজাহিদদেরকে ফিরিয়ে এনে এই অঞ্চলে পাঠানো হোক। তবে সাথে-সাথে এ নির্দেশও দিলেন, বাইতুল মুকাদ্দাসে বসবাসরত সকল ইহুদী- ধরিস্টানকে সমবেত করে বলে দাও, আমরা তোমাদের জানমালের নিরাপতার জিম্মাদারি নিয়েছিলাম। এর বিনিময়ে তোমাদের থেকে জিযিয়া নিয়ে আসছিলাম । এ উদ্দেশ্যে আমরা এখানে সৈন্যও নিযুক্ত করেছিলাম । কিন্ত্র এখন এসব সৈন্যকে অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। সুতরাং এ বছর তোমরা আমাদেরকে যে জিযিয়া দিয়েছিলে, তা তোমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। আর এজন্যই আমরা এখন থেকে তোমাদের নিরাপত্তার দায়িত্‌ নিচ্ছি না। এখন তোমরাই তোমাদের জানমালের হেফাজত করবে । এরই নাম ইসলাম । শুধু নামায, রোযা আর হজ্ব করলেই মুসলমান হওয়া যায় না। বরং নিজের সর্বস্ব-জিহ্বা, চোখ, নাক, কানসহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তা*আলার সন্তুষ্টিমতো চলার নামই ইসলাম। ড৮৬/৮৮.21107001179..00170

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।