কেননা, এ জিহাদ ছিলো না কোনো রাজ্য বা ক্ষমতা দখলের জন্য । বরং এ জিহাদের লক্ষ্য ছিলো সত্যকে মিথ্যার উপর বিজয়ী হিসাবে তুলে ধরা। এক্ষেত্রে যদি সেই সত্যকে উপেক্ষা করে জিহাদ করা হয়, গুনাহে লিগ্ত হয়ে যদি দ্বীনের কাজ করা হয়, তাহলে তো তা ছ্বীনের কাজ হিসাবে বিবেচিত হতে পারে না। বর্তমানে আমাদের সকল চেষ্টা ও শ্রম বিফলে যাচ্ছে। এর কারণ হলো, আমরা চাই ইসলামের প্রচর ও প্রসার । আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এরজন্য প্রয়োজনে গুনাহ ক্রি, হারাম কাজও করি। আর সব সময় আমাদের মাথায় বাহানা ঘুরতে থাকে । অনেক সময় বলে থাকি, এখন যুগের দাবী মতে চলাটাই দ্বীনের জন্য কল্যাণকর । হেকমতের দোহাই দেই, ইসলামের স্বার্থের বাহানা তুলে আমরা ইসলামের অকাট্য বিধানকে পাশ কাটিয়ে যাই। এগুলো শুধুই আমাদের বাহানা । একেই বলে ওয়াদা পূর্ণ করা কিন্ত সাহাবায়ে কেরামের তো একমাত্র উদ্দেশ্য ছিলো আল্লাহ তাআলার সন্তষ্টি অর্জন। বীর হিসাবে প্রতিষ্ঠিত হওয়া কিংবা গনীমত অর্জন করা তাদের উদ্দেশ্য ছিলো না। আর ইসলামের বিধান হলো, কৃত ওয়াদা পূর্ণ করতে হয়। এতেই আল্লাহ তা'আলার সন্তুষ্টি নিহিত। তাই রাসূলুল্লাহ (সা.) হযরত হুযাইফা ও পিতা ইয়ামান (রা.) কে বদরের মত মহান ফযীলতপূর্ণ যুদ্ধ থেকে বঞ্চিত রাখলেন। কারণ, তারা ওয়াদা করে এসেছে জিহাদে শরিক হবে না। একেই বলে ওয়াদা পূর্ণ করা। আর এটাই ইসলামের রূপ । আল্লাহ তা'আলা একথাই বলেছেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। হযরত মু“আবিয়া (রা.)-এর ঘটনা আধুনিক বিশ্বে এমন বিরল ঘটনা খুঁজে পাওয়া না গেলেও রাসূলুল্লাহ (সা.)- এর গোলামদের মাঝে এর দৃষ্টান্ত বিপুল। যেমন ধরুন, মু'আবিয়া রো.)-এর ঘটনা। কিছু লোক অজ্ঞতাবশত এ মহান সাহাবীর শানে সমালোচনা করে থাকে। তার শানে বেয়াদবি করে নিজেদের আখেরাতকে বরবাদ করে থাকে। অঙ্গীকার রক্ষা করা সম্পর্কে এ সাহাবীর একটি বিম্ময়কর ঘটনা শুনুন । ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।