Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

69019019, ___._______ ইসলাহীখুতবাত_ ৭৭ সাহাবীদের নাম অধীফা হিসাবেও পাঠ করা হর । এদের নামের বরকতে আল্লাহ তা'আলা দু'আ কবুল করেন। এদের সম্পর্কে নবী কারীম (সা.) সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তা'আলা এদেরকে ক্ষমা করে দিয়েছেন। সেই জিহাদ সংঘটিত হচ্ছে। যাই হোক, রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাক্ষাতের পর হযরত হ্যাইফা (রা.) প্রথমে ঘটনার বিবরণ তুলে ধরলেন। তারপর তারা দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি বদর যুদ্ধে যাচ্ছেন, আমাদের ইচ্ছা আপনার সাথে জিহাদে শরীক হওয়ার । আর আবু জাহলের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, তা তো সে গর্দানের উপর তরবারি রেখে আমার কাছ থেকে আদায় করেছে। তখন যদি আমরা তার কথায় অসম্মতি প্রকাশ করতাম আর অঙ্গীকারাবন্ধ না হতাম, সে আমাদেরকে আটকে রাখতো । সুতরাং ইয়া ব্রাসূলুল্লাহ! আমাদেরকে ইসলামের এই প্রথম জিহাদে অংশঘহণ করার অনুমতি দিন, যাতে আমরাও এর ফযীলত লাভে ধন্য হতে পারি। [আল-ইসাবাহ খণ্ড : ১, ২, পৃষ্ঠা : ৩১৬] তোমরা তো অঙ্গীকার করে এসেছো কিন্তু উত্তরে রাসূলুল্লাহ (সা.) বললেন, তোমব্রা তাদের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়ে কথা দিয়ে এসেছো এবং তোমাদেরকে তারা এ শর্তে মুক্তি দিয়েছে যে, তোমরা এখানে এসে শুধু সাক্ষাত করবে। তোমাদের নবীর সঙ্গে জিহাদে অংশগ্রহণ করবে না। সুতরাং যুদ্ধে অংশঘহণ করার অনুমতি তোমাদেরকে দেয়া যাবে না। পু এটাই মানবজীবনের এক কঠিনতম পরীক্ষার মুহূর্ত। একজন মানুষ তার ওয়াদার প্রতি কতটুকু যত্বুবান, তার পরীক্ষা এ জাতীয় মুহূর্তেই হয়ে থাকে। আমাদের মত দুর্বল ঈমানদার হলে কত বাহানা খুঁজে বের করতাম। হয়তো বলতো, তাদের সাথে কৃত ওয়াদা খাটি দিলে করিনি। তারা তো আমাদের থেকে জোরপূর্বক ওয়াদা আদায় করেছে। আল্লাহই ভালো জানেন, এভাবে আরো কত টালবাহানা আমরা পেশ করতাম । হয়ত এ বাহানা বের করতাম যে, রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে জিহাদের শরিক হয়ে কুফরের মোকাবেলা করাই ছিলো সময়ের দাবী । কারণ, মুসলিম মুজাহিদদের সংখ্যা মাত্র তিন'শ তেরজন, যাদের অধিকাংশই নিরক্ত্র। সুতরাং এ সময়ে প্রতিটি মানুষের মূল্য অপরিসীম । যাদের নিকট ছিলো মাত্র সম্ভরটি উট, দুটি ঘোড়া আর আটটি তরবারি । অবশিষ্টদের কারো হাতে লাঠি, কারো হাতে ছিলো পাথর ইত্যাদি । মুজাহিদদের এ ক্ষুদ্র বাহিনী মোকাবেলা করতে বাচ্ছিলো এক হাজার সশস্ত্র যোদ্ধার । তাই জনশক্তির খুব প্রয়োজন ছিলো । এতদসত্তেও রাসূলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলে দিলেন, কৃত ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে । এর খেলাফ করা যাবে না। ড/৬5%.21100090109.00100

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।