.60016719 | ৭৬ _ _ _ _____ ইসলাহী খুতুবাত সম্পদ ফিরিয়ে দেয়া হচ্ছে। কারণ, এ ছাগলগুলোর মালিকের সঙ্গে এ মর্মে অঙ্গীকারাবদ্ধ ছিলো যে, সে এগুলো চরাবে। তার হাতে এগুলো আমানত হিসাবে থাকবে । তাই রাসূলুল্লাহ (সা.) তাকে নির্দেশ দিয়েছেন, আগে ছাগলগুলো ফেরত দিয়ে এসো । এসে জিহাদে অংশ নিলো এবং শাহাদত বরণ করলো । একেই বলে ইসলাম। হযরত হুযাইফা ইবনে ইন্লামান (রা.) বিখ্যাত সাহাবী হযরত হুযাইফা ইবনে ইয়ামান (রা.), যিনি রাসূলুল্লাহ (সা.)-এর গোপন কথা জানতেন । তার ঘটনা বলছি। হযরত হুযাইফা (রা.) ও তাঁর পিতা ইয়ামান (রা.) মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ (সা.)-এর খেতমতে মদীনা যাচ্ছিলেন। অপরুদিকে ইসলামের ঘোর দুশমন আবু জাহল রাসূলুল্লাহ (সা.)-এর বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে দলবলসহ মদীনায় যাচ্ছিলো । পথিমধ্যে আবু জাহলের সঙ্গে হুযাইফা (বরা.)-এর দেখা হযে গেলো। আবু জাহল তাদেরকে আটক করে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছো? তারা উত্তর দিলেন, আমরা মহানবী (সা.)-এর খেদমতে মদীনা যাচ্ছি। আবু জাহল একথা শোনামাত্র তেলে-বেগুনে জ্বলে উঠলো । বললো, তাহলে তো তোমাদেরকে ছাড়া যাবে না। কারণ, তোমরা মদীনায় গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। ভারা বললেন, আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে শুধু সাক্ষাত করবো। তোমাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবো না। আবু জাহল বললো, তাহলে আমাদের সঙ্গে অঙ্গীকারাঘদ্ধ হও যে সেখানে গিক্রে মুহাম্মদ (সা.)-এর সাথে শুধু সাক্ষাত করবে, যুদ্ধে শরীক হবে না। তারা আবু জাহলের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হলেন। আবু জাহল তাদেরকে ছেড়ে দিলো। যখন তারা রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে পৌছলেন, তখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বদর অভিমুখে যুদ্ধ করার লক্ষ্যে মদীনা থেকে রওয়ানা হয়ে গিক্পেছিলেন। পথে তাদের সঙ্গে সাক্ষাত হলো। বদর যুদ্ধ সত্য-মিথ্যার প্রথম লড়াই একটু ভেবে দেখুন, হক ও বাতিলের প্রথম লড়াই, ইসলামের প্রথম জিহাদ, যা প্রায় আসন্ন, যা এমন এক যুদ্ধ যে, কুরআন একে “ইয়াওমুল ফুরকান' তথা হক ও বাতিলের মাঝে পার্থক্যের দিন হিসাবে আখ্যা্িত করেছে। আর এ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে যাচ্ছেন। তারা বদরী সাহাবী হিসাবে আধ্যান্ত্রিত হতে যাচ্ছেন। বদরী ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।