Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

._.__, __... ইসলাহী খুতুবাত_ ৭৫ এবং রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাক্ষাত করলো। জানতে চাইলো, আপনি কী পয়গাম নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ (সা.) তাকে ঈমান ও ইসলামের দাওয়াত দিলেন। সে বললো, আমি যদি ইসলাম গ্রহণ করি, তাহলে আমার পরিণতি কী হবে? এর বিনিময়ে আমি কী পাবো? রাসূলুল্লাহ (সা.) বললেন, ইসলাম গ্রহণ করার পর তুমি আমার ভাই হয়ে যাবে । আমরা তোমাকে বুকে নিয়ে নেবো। একথা শোনার পর রাখাল বললো, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন! আপনি কোথায় আর আমি কোথায়! আমি একে তো সামান্য রাখাল, তার উপর কালো। আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রাসূলুল্লাহ (সা.) বললেন, তৃমি ইসলাম গ্রহণ করো । অবশ্যই আমি তোমার সঙ্গে কোলাকুলি করবো। আল্লাহ তোমার কালো মুখকে উজ্জ্বল করে দিবেন। তোমার শরীরের দুর্গন্ধকে সুগন্ধ করে দিবেন। একথা শোনার সঙ্গে-সঙ্গে সে মুসলমান হয়ে গেলো এবং কালিমা পাঠ করলো। তারপর বললো, হে আল্লাহর রাসূল! এখন আমি কী করবো? রাসূলুল্লাহ (সা.) বললেন, দেখো, তুমি এমন সময় মুসলমান হয়েছো, তখন নামাযের সময় নয়, রোযার মাসও নয়। তোমার উপর যাকাতও ফরয নয়। সুতরাং এখন তোমাকে এগুলো বলছি না। এখন একটা ইবাদত আছে, যা তরবারির ছায়াতলে পালন করা যায়। আর তাহলো জিহাদ ফী সাবিলিল্লাহ। একথা শোনার পর রাখাল বললো, হে আল্লাহর রাসূল! আমি এ জিহাদে অংশগ্রহণ করছি। হয় গাজী হবো, না হয় শহীদ হবো। যদি শাহাদতৰরণ করি, তাহলে আপনি আমার জামিন হোন। রাসূলুল্লাহ (সা.) বললেন, আমি এ বিষয়ে তোমার জামিন হচ্ছি যে, যদি তুমি এ জিহাদে শহীদ হও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে পৌছে দিবেন। তোমার শরীরের দুর্গন্ধ সুগন্ধিতে পরিণত করে দিবেন। তোমার কৃষ্ণ অবয়বকে শুভ্র ও সুন্দর করে দিবেন । ছাগলগুলো ফিরিয়ে দিয়ে আস যেহেতু সে ছিলো ইহুদীর রাখাল, তাই রাসূলুল্লাহ (সা.) তাকে বললেন, তুমি ইহুদীদের যে ছাগলগুলো নিয়ে এসেছো, সেগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে আস। কারণ, এগুলো তোমার হাতে তাদের আমানত। লক্ষ্য করুন, যাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, যাদের কেল্লা ঘেরাও করে রাখা ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।