Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

আর তুমি তার মূল্য পেয়ে যাবে। মালিক এসে যদি তোমাকে ছাগলটির কথা জিজ্ঞেস করে, তাহলে বলে দিবে, বাঘে খেয়ে ফেলেছে। ব্যস! তোমারও লাভ হলো, আমিও উপকৃত হলাম। তুমি টাকা পেলে আমি ছাগল গেলাম । উমর (রা.)-এর প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে রাখাল এ বলে চিৎকার করে পু) লী] ৬ জনাব! তাহলে আল্লাহ কোথায়? হযরত উমর (রা.) মূলত ছেলেটিকে পরীক্ষা করতে চেয়েছিলেন । পরীক্ষায় যষ্নন ছেলেটি উতরে গেলো, তখন তিনি তাকে বললেন, তোমার মত মানুষ যতদিন এ উম্মতের মাঝে বেঁচে থাকবে, ততদিন তারা কল্যাণ ও সফলতার উপর প্রতিষ্ঠিত থাকবে । কেননা, মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় ও পরকালের চিন্তা জাগরুক থাকে, পরকালের জবাবদিহিতার উপলদ্ধি থাকে, তখন তার পক্ষে দুর্নীতি করা সন্ভব হয় না। একেই বলে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। যখন কোনো ব্যক্তি ইসলামের এ পূর্ণতার স্তরে পৌঁছে যায়, তখন নির্জন প্রান্তরেও এই ভেবে অপরাধ থেকে বিরত থাকে যে, আমাকে তো আমার প্রত দেখছেন। এটা ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। এ ছাড়া কোনো মুসলমান প্রকৃত অর্থে মুসলমান হতে পারে না। এ মর্মে রাসূলুল্লাহ সা.) বলেছেন_ _ ধুর 9 49৮09 যার অন্তরে আমানত নেই, তার অন্তরে ঈমানও নেই। এক রাখালের বিস্ময়কর ঘটনা খাইবার যুদ্ধ চলছে। এক রাখাল এসে রাসূলুল্লাহ (সা.)-এর সামনে দাড়ালো । সে ইহুদীদের ছাগল চরাতো। সে যখন লক্ষ্য করলো, খাইবারের বাইরে মুসলমানগণ ছাউনি ফেলেছে, তখন সে মনে-মনে বললো, মুসলমানদের কাছে একটু গিয়ে দেখি। দেখি তারা কী বলে, কী করে? তারপর সে ছাগল চরাতে-চরাতে মুসলিম বাহিনীর কাছে গিয়ে পৌঁছলো। জিজ্ঞেস করলো, তোমাদের নেতা কে? মুসলমানরা উত্তর দিলো, আমাদের নেতা হযরত মুহাম্মদ (সা.)। তিনি তাবুর ভেতরেই আছেন । প্রথমে সে কথাটা পুরোপুরি বিশ্বাস করেনি। সে ভেবেছে, এত বড় একজন নেতা, এ সামান্য তাবুর ভেতরে কিভাবে থাকবেন? এ তাবুর ভেতরে তো সামান্য খেজুর পাতার ছাটাই বিছানো । অবশেষে সে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য তাবুর ডেতরে প্রবেশ করলো ড/৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।