Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

৪. মু'আশারাত : যথা পরস্পর আচার-আচরণ, ওঠা-বসা ও অন্যান্য জীবনাচারে আল্লাহর বিধান মেনে চলা । ৫. আখলাক : আধ্যাত্মিক গুণাবলী, আবেগ-উদ্দীপনা ও চিন্তাধারা বিশুদ্ধ হওয়া। প্রকৃত মুসলমান হতে হলে ইসলামের উক্ত পাঁচটি অংশের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখতে হবে। আজ আমরা সকলেই মসজিদে মুসলমান । অথচ বাজারে গেলে মানুষকে ধোকা দিই। আমানতে দুর্নীতি করি। অন্যকে কষ্ট দিই। কারণ, আসলে আমরা মুসলিম হলেও ইসলামে পরিপূর্ণক্রপে প্রবেশ করিনি । ইসলামের এক চতুর্থাংশ হলো ইবাদত । অবশিষ্ট তিন চতুর্থাংশ হলো মানুষের অধিকার । যতক্ষণ না এসব বিষয়ে সচেতন ও যত্ববান হবে, ততক্ষণ পর্যন্ত সে নামে মুসলমান হলেও পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। একটি শিক্ষণীয় ঘটনা একবার হযরত উমর (রা.) সফরে বের হয়েছিলেন। পরনে সাদাসিধে কাপড় । পথ চলতে-চলতে কোথাও ক্ষুধা লেগে গেলো। ক্ষুধার জ্বালায় যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, তখন দেখলেন পথের ধারে একটি ছাগলের পাল। ডাবলেন, এ ছাগলের মালিকের কাছে যদি এক পেয়ালা দুধ পাই, তাহলে ক্ষুধাটা নেভাতে পারবো । এগিয়ে গেলেন ছাগলের পালের দিকে । পাহারাদারকে বললেন, ভাই! আমি ক্ষুধার্ত, আমাকে এক পেয়ালা দুধ দাও। পয়সা যা চাও তা-ই দিবো। ছাগলের রাখাল বললো, জনাব! আমি আপনাকে দুধ অবশ্যই দিতাম । কিন্ত এ ছাগলগুলোর মালিক আমি নই। আমার হাতে এগুলো আমানত । এগুলোর মালিক আমাকে কাউকে দুধ দেয়ার অনুমতি দেয়নি। সুতরাং আমি আপনাকে কিভাবে দুধ দেবো? হযরত উমর রাযি. শাসক ছিলেন আবার শিক্ষকও ছিলেন। তিনি যখন পথে বের হতেন, তখন তার প্রজাদেরকে মাপ-ঝোপও করতেন। ভাবলেন, এ রাখাল ছেলেটিকেও একটু মেপে নিই। তাই তিনি পরীক্ষা করার মানসেই বললেন, বস! আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। যদি মান তোমারও লাভ হবে আমারও ফায়দা হবে। রাখাল বললো, কী সেই প্রস্তাব? উমর (রা.) বললেন, তুমি আমার কাছে একটি ছাগল বিক্রি করে দাও। আমি তোমাকে তার মূল্য পরিশোধ করে দিচ্ছি। ছাগলটি আমি সঙ্গে নিয়ে যাবো। তার দুধ পান করবো । প্রয়োজনে জবাই করে গোশতও খেতে পারি । ড$/৬৮.911000901119,-0090

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।