করে তুলেছিলো। পৃথিবীর চারিদিকে তখন শুধু কমিউনিজমেরই জয়গান শোনা যেতো। এমনও বলতে শোনা গেছে, অনতিবিলম্বে সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হবে কমিউনিজমের শাসন। দেখা গেছে, কেউ যদি সাহস করে তাদের বিরুদ্ধে কিছু বলতো, কেউ যদি তাদের এ ভুল চিন্তাধারার প্রতি আঙ্গুল তুলতো, তখন তাকে বলা হতো পুঁজিবাদের এজেন্ট । তাকে সাম্রাজ্যবাদের দালাল বলা হতো । বলা হতো সেকেলে কিন্ত চুয়াস্তর বছর পর আজকের পৃথিবী দেখছে, যে লেনিনের পুঁজা করা হতো, তার ভক্ত-অনুসারীরাই তার মৃর্তিকে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। মূলত অহীর শিক্ষা থেকে মুক্ত শুধু বুদ্ধির উপর নির্ভরশীল মতবাদের পরিণতি এমনই হয়। হঠাৎ করে যতই ফেনায়িত হয়ে উঠুক, পরিণতি হয় খুবই করুণ ও ভয়াবহ । অহীয়ে এলাহীর সামনে মাথা পেতে দাও এ কারণেই আল্লাহ তা'আলা বলেছেন, যদি জীবনটাকে সঠিক ও সুন্দরভাবে চালাতে চাও, তাহলে আল্লাহ ও তার রাসূল (সা.) কর্তৃক নির্দেশিত বিধান যখনই তোমার সামনে আসবে । সঙ্গে-সঙ্গে তার সামনে আত্মসমর্পণ করবে। অহীয়ে এলাহীর সামনে মাথা নুইয়ে দিবে। এর বিপরীতে বুদ্ধি কিংবা যুক্তির ঘোড়া দাবড়ানোর চেষ্টা করবে না। দৃশ্যত যদিও সেটা বুদ্ধি ও যুক্তি পরিপন্থী হয় এবং স্বার্থবিরোধী হয়, তবুও আল্লাহ ও তাঁর রাসূলের শিক্ষাকেই মেনে নিবে। এতে কোনো প্রকার বাক্যব্যয়ের চেষ্টা চালাবে না। এভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করাকেই বলা হয় ইসলামে প্রবেশ করা। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের এটাই মর্মার্থ। আল্লাহ তা'আলা একথাই বলেছেন, “হে মুমিনগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো । অর্থাৎ পরিপূর্ণরূপে তোমরা আলাহ 'ও রাসূলুল্লাহ (সা.)-এর অনুগত হয়ে যাও।' ইসলামের পীচটি অংশ ইসলামের পাচটি অংশ রয়েছে। এ পাঁচটি অংশ মিলেই ইসলাম । যথা- ১. আকাইদ : আক্ীদা-বিশ্বাস বিশুদ্ধ হওয়া । ২. ইবাদাত : যথা- নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি যথাযথভাবে পালন করা। ৩. মু'আমালাত : যথা- বেচাকেনা, লেনদেন ইত্যকার ক্ষেত্রে হালাল- হারাম, বৈধ-অবৈধের বিধান মেনে চলা । ড৮/৬৮.911000901109,.0090
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।