Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ুছি-বিবেক। বুদ্ধির উপর ভর করেই এহলো বিশ্ব্যাযী ছড়িয়ে পড়েছে। যেন ধরুন, আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি শুকরের গোশত হারাম । এখন যদি এ ক্ষেত্রে অহীর শিক্ষাকে উপেক্ষা করে শুধু বুদ্ধি-যুক্তির কাছে এর সিদ্ধান্ত কামনা করি, তাহলে বুদ্ধি-যুক্তি আমাদেরকে ভুল সিদ্ধান্ত দিবে নিঃসন্দেহে । আর অমুসলিমরা এ বিষয়ে বুদ্ধি-যুক্তির সিদ্ধান্তই গ্রহণ করেছে। তাই তারা বলে, শুকরের গোশত খুবই সুস্বাদু বিধায় আমাদের কাছে খুবই প্রিয়। আরো বলে, শুকরের গোশত খাওয়াতে সমস্যাটা কী? এর মধ্যে এমন কী যৌক্তিক অসুবিধা আছে? অনুরূপভাবে আমরা বিশ্বাস করি, মদ হারাম । মদ একটি খারাপ বস্ত্র । কিন্ত যে ব্যক্তি অহীর সিদ্ধান্ত মানে না, তার বক্তব্য হলো, মদ এমন কী দোষের বিষয়? আমরা তো এর মাঝে খারাপ কিছু দেখছি না। বিশ্বের মাঝে লক্ষ-লক্ষ মানুষ মদ পান করছে। কই তাদেরকে তো তেমন কোনো ক্ষতির শিকার হতে দেখি না। তাছাড়া এটা বুদ্ধি ও যুক্তিগ্রাহ্য নয়। আমাদের বুদ্ধি-যুক্তির বিচারে এতে দোষের কিছু দেখছি না। অনেকে তো আরো বলে, নারী-পুরুষের অবাধ মেলামেশাতে এমন কী সমস্যা আছে? যদি একজন পুরুষ একজন নারীকে নমঝোতার মাধ্যমে ভোগ করে, তাহলে যৌক্তিক বিচারে কোনো সমস্যা তো দখা যায় না। বুদ্ধির বিচারে এ কে তো খারাপ বলা যায় না। যখন তারা পারস্পরিক সম্মতিতে যৌনসুখ ভোগ করছে, তখন তৃতীয়জন বাধা হয়ে পাড়াবার তো কোনো যৌক্তিকতা নেই। সারকথা হলো, যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো, এ জাতীয় আরো বহু অন্যায় অপকর্ম এ পৃথিবীতে বৈধভাবে সার্টিফিকেট পেয়েছে এ বুদ্ধি ও যুক্তির উপর ভর করেই। এর একমাত্র কারণ হলো, বুদ্ধি- বিবেককে ব্যবহার করা হয়েছে সেখানে, যেখানে তার কার্যক্ষমতা নেই । যেখানে প্রয়োজন অহীর শিক্ষা ও তার দিক-নির্দেশনা । সুতরাং যেসব বিষয়ে ফয়সালা করার জন্য আল্লাহ তা'আলা অহী পাঠিয়েছেন, সেসব বিষয়ে যদি মানুষ বুদ্ধি- বিবেকের কাছে ফয়সালা জানতে চায়, তাহলে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না এবং বিভ্রান্তিই ছড়াবে। কমিউনিজমের ভিত্তি ছিলো বুদ্ধি দেখুন, প্রচণ্ড প্রতাপ নিয়ে রাশিয়ায় চুয়াত্তর বছর পর্যন্ত রাজত্ব করেছিলো কমিউনিউজম বা সোস্যালিজম। যে মতবাদটি মানবীয় বুদ্ধিরই একটি প্রসব । সাম্য ও অসহায়দের প্রতি সম্প্রীতির স্লোগান দিয়ে সে গোটা বিশ্বকে প্রকম্পিত ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।