Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

চি: রানা রর রত দান করেছেন, যার নাম ইলমে অহী তথা আসমানী শিক্ষা । অহীকে বিবেক-বুদ্ধি দিয়ে মেপো না বুদ্ধির ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে শুরু অহীর শিক্ষার। সেখানে গিয়ে মানুষের বুদ্ধি দিক-নির্দেশনা দিতে পারে না, সেখানেই অহীর শিক্ষা মানুষকে দিক-নির্দেশনা দেয়। সুতরাং কেউ যদি বলে, অহীর কথা আমি ততক্ষণ পর্যস্ত মানবো না যতক্ষণ না তা আমার বুদ্ধির অনুকূলে হবে, তাহলে এ ব্যক্তি ঠিক এ ব্যক্তির মতই নির্বোধ, যে বলে, এ বিষয়টি আমি ততক্ষণ পর্যন্ত মানবো না, যতক্ষণ পর্যন্ত তা আমার কান ছ্বারা অবলোকন না করবো । বলুন, কান দ্বারা কি অবলোকন করা যায়? তাহলে এ ব্যক্তি নির্ঘাত নির্বোধ । সুতরাং যে ব্যক্তি অহীর কথাকে নিজের বুদ্ধি দ্বারা মাপতে চায়, সে ব্যক্তিও নির্বোধ । কারণ, অহীর যাত্রা তো সেখান থেকে শুরু, যেখানে বিবেক-বুদ্ধি অক্ষম হয়ে পড়ে। যেমন আমি আপনাদেরকে জান্নাত-জাহান্নামের উপমা দিলাম | এখন যদি কেউ বলে, জান্রাত-জাহান্নাম আবার কী? এটা যুক্তিবহির্ভূত বিষয়। সুতরাং মানবো কিভাবে? তাহলে বুঝে নিতে হবে এ ব্যক্তি নির্বোধ । কারণ, জান্নাত-জাহান্নাম তো যুক্তি-বুদ্ধির উধের্বে। যুক্তি-বুদ্ধির আওতায় এগুলোকে আনা কারো পক্ষেই সম্ভব নয়। কারণ, বুদ্ধি-বিবেকেরও একটা নির্দিষ্ট পরিসীমা আছে। সে একারণেই জান্নাত-জাহান্নামের বিবরণ দেয়ার জন্য আল্লাহ তা'আলা তীর নবী- রাসূলগণের প্রতি অহী পাঠিয়েছেন। ভালো-মন্দের ফয়সালা করবে ইল্মে অহী অনুরূপভাবে কোনটি ভালো আর কোনটি মন্দ, কোন কাজটি নন্দিত আর কোন কাজটি নিন্দিত, কোন বস্ত্রটি হালাল আর কোন বন্ত্রটি হারাম, কোন বিষয়টি আল্লাহর কাছে পছন্দনীয় আর কোন বিষয়টি অপছন্দনীয় এসব প্রাশ্রের সমাধানও ইলমে অহীর উপর নির্ভরশীল। এগুলোর ফয়সালা ইলমে অহীর মাধ্যমেই হবে। মানুষের বুদ্ধি-বিবেক দিয়ে এসবের ফয়সালা চাওয়া হয়নি । বরং এর জন্য অবতীর্ণ হয়েছে ইল্‌মে অহী বা আসমানী শিক্ষা । মানুষের বুদ্ধি-বিবেক ভুল পথ দেখায় এ পৃথিবীতে যত মন্দ বিষয় প্রতিষ্ঠা লাভ করেছে এবং যত মানবতা বিধ্বংসী মতবাদ বিস্তার লাভ করেছে, এগুলোর প্রতিটির পেছনে রয়েছে মানুষের ড৮/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।