[00016719 | করতে পারে না। কারণ, চোখের শোনার ক্ষমতা নেই। এ ক্ষমতাটা কানের। কান শুনতে পায়; কিন্ত দেখতে পায় না। জিহ্বা ছারা স্বাদ নেয়; কিন্ত সে দেখতে পারে না, শুনতেও পারে না। সুতরাং কোনো ব্যক্তি যদি চায় আমি চোখ বন্ধ রাখবো আর কান দ্বারা দেখবো, তাহলে অবশ্যই সে একজন নির্বোধ হিসাবে সাব্যস্ত হবে। কারণ, এটা কানের কাজ নয় বরং চোখের কাজ। কানের কাজ হলো শুধু শোনা। সে এখানে কানকে তার ক্ষমতার বাইরে ব্যবহার করেছে। যদি কোনো ব্যক্তি বলে, আমি কানকে বন্ধ রাখবো। এখন থেকে শুনবো চোখের মাধ্যমে । আমার সামনে উপবিষ্ট লোকটির কথাগুলো আমি শুনন্কবা চোখের মাধ্যমে । তাহলে এ ব্যক্তিও নির্বোধ হিসাবে বিবেচিত হবে। কারণ, চোখ তো শোনার জন্য নয়। কিন্ত এর অর্থ এই নয় যে, এই চোখ অর্থহীন এবং এর অর্থ হলো চোখ ততক্ষণ পর্যস্ত তার কাজ করতে সক্ষম, যতক্ষণ তাকে তার সুনির্দিষ্ট সীমানার ভেতরে ব্যবহার করা হবে। তাকে যদি দেখার কাজে ব্যবহার করা হয়, তাহলে সে অবশ্যই তার কাজ করবে এবং দর্শনীয় বস্তুর জ্ঞান দান করবে। কিন্ত যদি শোনার কাজে ব্যবহার করা হয়, তাহলে সে কোনো কাজ করতে পারবে না। জ্ঞানার্জনের আরেকটি মাধ্যম বুদ্ধি কখনও-কখনও এমন একটা সময়ও আসে, যখন এই পঞ্চেন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক প্রয়োজনীয় জ্ঞান দান করতে পারে না। এগুলো তখন কোনো কাজ করতে পারে না। এ ক্ষেত্রে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা আরেকটি মাধ্যম দান করেছেন। তাহলো আকল বা বুদ্ধি-বিবেক। বুদ্ধি-বিবেক মানুষকে এমনসব বিষয় সম্পর্কে তথ্য সরবরাহ করে, যা মানুষ চোখে দেখে অর্জন করতে পারে না। যেমন এই মাইক্রোফোন । হাতের দ্বারা স্পর্শ করে এবং চোখের দ্বারা দেখে এতটুকু অবশ্যই বলতে পারবো যে, এটা লোহাজাত একটি কঠিন পদার্থ । কিন্ত্র এটি কে তৈরি করেছে, কিভাবে এর অস্তি তব ঘটলো, এ তথ্য চোখও জানাতে পারবে না। কানও জানাতে পারবে না, জবানও জানাতে পারবে না। এ তথ্য জানার জন্য আল্লাহ তা'আলা আমাদেরকে দান করেছেন বুদ্ধি বা বিবেক বিবেকের মাধ্যমে আমরা জানতে পারি, এ সুন্দর যন্ত্রটি, যা অনেক কাজে আসে, আমাদের আওয়াজকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, এটি আপনা-আপনি সৃষ্ট হয়নি। যে বানিয়েছে সে নিশ্চয় একজন দক্ষ কারিগর। সুতরাং যেখানে গিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পঞ্ষেন্দ্িয় থমকে যায়, সেখানে আমাদেরকে সহযোগিতা দেয় আল্লাহ্ তাঁআলার অপূর্ব দান আকল বা বুদ্ধি-বিবেক। ড৮৬/৮৮.2110701119..00170
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।