এ 'ইসলাম' শব্দটিই আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে হযরত ইবরাহীম (আ).-এর ঘটনা প্রসঙ্গে উল্লেখ করেছেন। হযরত ইবরাহীম (আ.)-এর সন্তান ছিলেন হযরত ইসমাঈল (আ.)। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন প্রিয় এ মন্তানটিকে জবাই করার জন্য। ঈদুল আযহার কুরবানী উৎসব এ ঘটনারই পবিত্র স্মারক । ইসমাঈল (আ.) তো আর সাধারণ কোনো সন্তান ছিলেন না। তিনি তো ছিলেন পিতা ইবরাহীমের দুআ, 'হে আল্লাহ! আমাকে একজন নেক সন্তান দান করুন'। এরই প্রেক্ষিতে জন্ম নিলেন হযরত ইসমাঈল (আ.)। তারপর একসময় শৈশব ছাড়িয়ে তারুণ্যে পৌঁছলেন। পিতার একাজ ওকাজ করে দেয়ার মত উপযুক্ত হলেন। আর তখন এলো পিতার প্রতি আল্লাহর বিশেষ নির্দেশ যে, সন্তানের গলায় ছুরি চালিয়ে দাও। বুদ্ধির নিরিখে, যুক্তির বিচারে ও তর্কের মানদণ্ডে এ ছিলো সম্পূর্ণ অযৌক্তিক একটি নির্দেশ। কিন্তু ইবরাহীম (আ.) আল্লাহর এ নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেননি। সম্ভানেরও পরীক্ষা হয়ে গেলো বরং ইবরাহীম (আ.) আল্লাহর এ নির্দেশ পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলেন। তাই ছেলেকে বিষয়টি অবহিত করে জিজ্ঞেস করলেন- 2,005 8718857785 28 পর ০০৪ ৭6৩৮ ০51১5 ৮59 ০৭১ ডা 7 5 9091 পুত্র আমার! আমি স্বপ্রে দেখেছি যে, আমি তোমাকে জবাই করছি। এখন বলো তোমার মত কি? ইবরাহীম (আ.) নিজ সন্তানের মতামত এজন্য চাননি যে, সম্মতি পেলে জবাই করবেন আর না পেলে ফিরে যাবেন। বরং তিনি রায় চেয়েছেন সন্তানকে পরীক্ষা করার জন্য । কিন্তু সন্তান তো ইবরাহীম (আ.)-এর । এ তো এমন এক সন্তান, যার বংশধারা থেকেই তাশরীফ আনবেন সকল রাসূলের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)। এজন্যই সন্তানও পাল্টা *শ্র করেন নি যে, আব্বাজান! আমার কী অপরাধ? কী কারণে আমাকে মৃত্্যুপথের যাত্রী বানানো হচ্ছে? এর রহস্য কী? কোন হেকমত এতে লুকায়িত? বরং তিনি উত্তর দিলেন- ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।