শুরুর কথা মুহতারাম উপস্থিতি! প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে, দ্বীনের কিছু কথা শোনার জন্য আপনারা সময় বের করেছেন। আপনাদের এ জবাবকে মোবারকবাদ জানাচ্ছি। এখানে আপনারা একক্র হয়েছেন আল্লাহ ও তার রাসূল (সা.)-এর শিক্ষা ও আদর্শ থেকে কিছু কথা শোনার জনা। আল্লাহ আপনাদের এ জবাবকে কবুল করুন। আলোচক ও স্রোতা সকলকেই আমল করার তাওফীক দান করুন। আমীন! *» কুরআন মজীদের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এ আয়াতের আলোকে কিছু কথা বলার ইচ্ছা করছি। এ আয়াতে আল্লাহ তা'আলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তনের পেছনে চলো না। ইসলাম ও ঈমান “হে ঈমানদারগণ! আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা মুমিনদেরকে এভাবেই সম্বোধন করেছেন। অর্থাৎ যারা কালেমায়ে তাইয়েবা ও কালেমায়ে শাহাদাতের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং তা প্রকাশও করেছে, তারাই ঈমানদার ৷ এদেরকেই আল্লাহ বলেছেন যে, তোমরা ইসলামে প্রবেশ করো । ভাবনার বিষয় হলো, ঈমান আনার পর ইসলামে প্রবেশের অর্থ কী? সাধারণত আমরা মনে করি, ঈমান আনা মানেই ইসলামে প্রবেশ করা । ঈমান ও ইসলাম অভিন্ন বিষয়। অথচ আল্লাহ বলেছেন, “হে ঈমানদারগণ! ইসলামে প্রবেশ কর।” এতে বোঝা যায় ঈমান এবং ইসলাম এক নয়, বরং ভিন্ন দু'টি বিষয় । শুধু ঈমান আনলেই হয় না, বরং এরপরে ইসলামেও অন্তর্ভুক্ত হতে হয়। ইসলাম কাকে বলেঃ? ইসলাম কাকে বলে? 'হে ঈমানদারগণ! ইসলামে প্রবেশ করো' আল্লাহর এ আহ্বানের তাৎপর্য কী? সর্বপ্রথম এসব প্রশ্বের উত্তর জানা প্রয়োজন ইসলাম আরবী শব্দ। নিজেকে কারো সামনে অবনত করা, কোনো শক্তির সামনে নিজেকে মিটিয়ে দেয়া, ভক্তি-শ্রদ্ধা ও ভালোবাসাসহ কারো কথা মেনে চলা এসবই “ইসলাম' শব্দের আভিধানিক অর্থ । এর দ্বারা প্রতীয়মান হয় যে, শুধু মুখে কালেমা উচ্চারণ করে নেয়ার নাম ইসলাম নয়; বরং ইসলামে প্রবেশ করতে হলে নিজের সর্বন্বকে মিটিয়ে দিতে হবে আল্লাহর বিধান ও তার রাসূল (সা.)-এর শিক্ষার সামনে । এছাড়া একজন মানুষ কখনও প্রকৃত অর্থে মুসলমান হতে পারে না। ড$/৬৮.911000901109,.0090
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।