Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

কিন্ত এটা যেহেতু মদীনার মসজিদ, যে মসজিদ পরবর্তী ইতিহাসে কা'বা (সা.)-এর পছন্দ ছিলো না। কারণ, এতে হয়ত ভবিষ্যতের মানুষেরা ভাববে যে, জমিন ক্রয় না করে বরং বিনামূল্যে গ্রহণ করে মসজিদ নির্মাণ ছিলো রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত। গোটা বছরের খরচ দান রাসূলুল্লাহ (সা.)-এর স্ত্রীগণ প্রকৃতপক্ষেই যোগ্য ছিলেন। আল্লাহ তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে সেখানে আখেরাতের ভালোবাসা বদ্ধমূল করে দিয়েছিলেন। এরপরও রাসূলুল্লাহর (সা.) বছরের শুরুতে গোটা বছরের খরচ সকল স্ত্রীর হাতে দিয়ে দিতেন এবং বলতেন, এটা তোমাদের খরচের জন্য, এর মধ্যে তোমাদের পূর্ণ অধিকার আছে। আর তাঁরাও এ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতেন। স্ত্রীদের সঙ্গে সম-অধিকার রক্ষা করে চলা আল্লাহ তার রাসূল (সা.)-কে অধিকার দিয়েছিলেন স্ত্রীদের ব্যাপারে কম- বেশি করার। কাজেই সকল স্ত্রীর মাঝে সম-অধিকার রক্ষা করে চলা তার জন্য অপরিহার্য ছিলো না। পক্ষান্তরে উম্মতের জন্য অপরিহার্য হলো, একাধিক স্ত্রী থাকলে প্রত্যেকের ব্যাপারে সমতা রক্ষা করে চলা । এরপরেও রাসূলুল্লাহ (সা.) স্ত্রীদের ব্যাপারে আজীবন সমতা রক্ষা করে চলেছেন এবং প্রত্যেকের অধিকার আদায়ের ক্ষেত্রে সমান দৃষ্টি রেখেছেন। সারকথা, আলোচ্য আয়াত ও হাদীস দ্বারা একথা প্রমাণিত হয় যে, লেনদেন স্বচ্ছ ও সুস্পষ্ট রাখতে হবে। কোনো ধরনের অস্বচ্ছতা বা অস্পষ্টতা থাকা যাবে না। আল্লাহ তা"আলা আমাদেরকে এর হাকীকত ও হুকুম বোঝার তাওফীক দান করুন। আমীন। জি 0৮ না 510৮০ পা - 020৩০। ০০ 4 ২০০৭ 01 89৮১ ৮১5 ড৮৬/৮৮.21107001179.00170

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।