Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

হাকীমুল উম্মত হযরত থানবী (রহ.) বলেন, কিছু কিছু সংগঠন আছে, যারা এমন কৌশলে চাদা তোলে যে, যার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি চাদা দিতে বাধ্য হয়। এটা না-জায়েয । যেমন- এক সমাবেশে চাদা উঠানো হচ্ছে । তখন এক ব্যক্তির মনে এ ধারণা চাপলো যে, আমি না দিলে নাক কাটা যাবে। অনিচ্ছা সত্তেও তাকে টাদা দিতে হলো। সুতরাং এ জাতীয় চাদা না-জায়েয। প্রত্যেকের মালিকানা থাকবে সুস্পষ্ট * ছেলে, ভাই, পিতা, বন্ধ-বান্ধব- মোটকথা যে-ই হোক না তার জিনিসপত্র ব্যবহার করলে অনুমতি লাগবেই । এটা শরীয়তের বিধান। এ বিধানটির প্রতি অবহেলা করার কারণে আমাদের সম্পদের মাঝে হারাম একাকার হয়ে যাচ্ছে। এক ব্যক্তি সর্বজনস্বীকৃত অবৈধ গন্থাগুলো বর্জন করলো। যেমন চুরি, ডাকাতি, দুর্নীতি ইত্যাদি উপায়ে সম্পদ উপার্জন করলো না, অথচ শরীয়তের এ বিধানটির প্রতি উদাসীনতা প্রদর্শন করলো, তবে সেও হারামের মধ্যে পড়ে গেলো । ফলে এ সম্পদ খেয়ে তার অন্তরে পাপের প্রতি আগ্রহ প্রবল হয়ে ওঠে। সুতরাং প্রত্যেকের মালিকানা সুস্পষ্ট করে দিতে হবে। আর পারস্পরিক জীবন-যাপনে বজায় রাখতে হবে ভ্রাতৃত্ব । মসজিদে নববীর ভূমি বিনামূল্যে হণ না করা রাসূলুল্লাহ (সা.) হিজরত করে মদীনায় আসার পর সর্বপ্রথম তিনি. শুরু করেন মসজিদ নির্মাণের কাজ -মসজিদে নববী । যে মসজিদে প্রতি ওয়াক্ত নামাযের সাওয়াব পাওয়া যায় পঞ্চাশ হাজার ওয়াক্তের সমান। মদীনায় বনু নাজ্জারের একটি খোলামেলা জায়গা ছিলো । রাসূলুল্লাহ (সা.) সেখানেই মসজিদ নির্মাণ করার চিন্তা-ভাবনা করেন। এটা জানতে পেরে বনু নাজ্জারের লোকেরা রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে এলেন এবং জায়গাটি বিনামূল্যে দান করে দিতে চাইলেন। কিন্ত্বী রাসূলুল্লাহ (সা.) এ বলে অস্বীকার করলেন যে, তোমরা এর জন্য মূল্য নির্ধারণ করে দাও। তারা স্বতন্ফুর্তভাবে জায়গাটি দান করতে চাইলেও রাসূলুল্লাহ (সা.) তা গ্রহণ করেননি । মসজিদ নির্মাণে চাপ সৃষ্টি এ হাদীসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখেছেন, বনু নাজ্জারের এ জায়গাটি বিনামূল্যে গ্রহণ করে মসজিদ নির্মাণ করলে কোনো ক্ষতি ছিলো না। ড৮৬/৮৮.21107001179.00170

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।